News Flash

  • Home
  • দেশ
  • প্রয়াত হলেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর মা পাওলা মাইনো
Image

প্রয়াত হলেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর মা পাওলা মাইনো

নয়াদিল্লি, ৩১ আগস্ট ( হি.স.) : প্রয়াত হলেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর মা পাওলা মাইনো। শনিবার ইতালির বাড়িতে তিনি মারা যান এবং মঙ্গলবার তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে বলে কংগ্রেস জানিয়েছে। দলের অন্তর্বর্তী সভাপতি সোনিয়া অসুস্থ মাকে দেখতে ২৩ আগস্ট চলে গিয়েছিলেন।

বুধবার এআইসিসি সাধারণ সম্পাদক জয়রাম রমেশ টুইটারে লিখেছেন,”সোনিয়া গান্ধীর মা মিসেস পাওলা মাইনো শনিবার ২৭ আগস্ট ইতালিতে তার বাড়িতে মারা যান। গতকাল শেষকৃত্য হয়েছে।”

সোনিয়া গান্ধী, তার ছেলে রাহুল গান্ধী এবং মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী ভদরা ইতিমধ্যেই বিদেশে রয়েছেন। কংগ্রেস তার অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে বলেছে,

“কংগ্রেস পরিবার কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীর মা মিসেস পাওলা মাইনোর দুঃখজনক মৃত্যুতে গভীর সমবেদনা প্রকাশ করে। আমরা প্রয়াত আত্মার জন্য প্রার্থনা করি এবং শোকাহত পরিবারের সাথে একাত্মতা প্রকাশ করি।” রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল এবং অন্যান্য কংগ্রেস নেতারা শোক প্রকাশ করেছেন।

Releated Posts

আপনিই আমার সবচেয়ে বড় আদর্শ’: প্রধানমন্ত্রী মোদিকে বললেন আবেগাপ্লুত ফ্লাইদুবাই ক্যাপ্টেন স্মিত মাচ্ছার

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফোন পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়লেন ভারতীয় ফ্লাইদুবাই ক্যাপ্টেন স্মিত মাচ্ছার।…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

আপনিই আমার সবচেয়ে বড় আদর্শ’: প্রধানমন্ত্রী মোদিকে বললেন আবেগাপ্লুত ফ্লাইদুবাই ক্যাপ্টেন স্মিত মাচ্ছার

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফোন পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়লেন ভারতীয় ফ্লাইদুবাই ক্যাপ্টেন স্মিত মাচ্ছার।…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

শুধু আনুষ্ঠানিক শ্রদ্ধা নয়, গণতন্ত্রের জন্য গান্ধীর আদর্শ প্রয়োজন: রাজ ঠাকরে

মুম্বই, ২ অক্টোবর (আইএএনএস): মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীতে তাঁর আদর্শের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে শাসকপক্ষের সমালোচনা করলেন মহারাষ্ট্র নবনির্মাণ…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

যন্তর মন্তরের বিক্ষোভে আপ নেতা সৌরভ ভরদ্বাজসহ একাধিক কর্মীকে আটক দিল্লি পুলিশের

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): নির্বাচন কমিশনের বিরুদ্ধে যন্তর মন্তরে বিক্ষোভ দেখানোর সময় আম আদমি পার্টির (আপ) দিল্লি সভাপতি…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top