News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধারালো অস্ত্র নিয়ে উন্মাদ যুবকের তান্ডব ঘিরে আতঙ্ক শান্তিনগরে
Image

ধারালো অস্ত্র নিয়ে উন্মাদ যুবকের তান্ডব ঘিরে আতঙ্ক শান্তিনগরে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ আগস্ট৷৷ ধারালো অস্ত্র নিয়ে যুবকের তান্ডবে তীব্র আতঙ্কের সৃষ্টি হয় তেলিয়ামুড়ার শান্তিনগর এলাকায়৷ ঘটনার বিবরণ দিয়ে স্থানীয় সূত্র থেকে জানানো হয়েছে ধারালো অস্ত্র নিয়ে নেশাগ্রস্ত এক যুবকের তান্ডব ঘিরে আতংক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়৷ তার নাম শত্রুঘ্ন দাস৷ বাড়ি তেলিয়ামুড়া থানাধীন শান্তিনগর এলাকায়৷  ওই যুবক নেশাগ্রস্ত অবস্থায় ধারালো অস্ত্র নিয়ে প্রতিনিয়ত তান্ডব চালায় বলে অভিযোগ৷ ফলে আতঙ্কগ্রস্ত হয়ে দিন কাটাচ্ছে পুরুষ, মহিলা থেকে শুরু করে ছোট শিশুরা৷ এলাকাবাসী একজোট হয়ে নিত্য  সমস্যা থেকে পরিত্রাণ পেতে মঙ্গলবার রাতে তেলিয়ামুড়া থানায় খবর দেন৷ ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ সেখানে ছুটে যায় এবং স্থানীয় জনগণের সহযোগিতায় উন্মাদ মাতাল যুবককে আটক করা হয়৷ তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করেছে পুলিশ৷ এলাকাবাসী অভিযুক্ত যুবকের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন৷

Releated Posts

বীর বিক্রমের দূরদর্শিতায় গড়ে উঠেছিল আধুনিক ত্রিপুরা: মানিক সাহা

আগরতলা, ১৯ আগস্ট: ত্রিপুরার উন্নয়ন, সাংস্কৃতিক ঐতিহ্য এবং ভারতের সঙ্গে রাজ্যের সংযুক্তির ক্ষেত্রে মাণিক্য রাজবংশের গুরুত্বপূর্ণ অবদানের কথা…

ByByTaniya Chakraborty Aug 19, 2026

বিশালগড় থানার পুলিশের বিরুদ্ধে সোনা নিয়ে যাওয়ার অভিযোগ, মামলা গ্রহণের নির্দেশ হাইকোর্টের

আগরতলা, ১৮ আগস্ট:বিশালগড় থানার পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে দায়ের করা রিট মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ দিল ত্রিপুরা হাইকোর্টের…

ByByReshmi Debnath Aug 18, 2026

নাবালককে বাইক চালাতে দেওয়ায় অভিভাবকের ২৫ হাজার টাকা জরিমানা

আগরতলা, ১৮ আগস্ট:নাবালক ছেলেকে মোটরসাইকেল চালাতে দেওয়ার অভিযোগে তার অভিভাবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে ২৫ হাজার টাকা জরিমানা…

ByByReshmi Debnath Aug 18, 2026

রানীবাড়ী চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ, ম্যানেজারের পদত্যাগের দাবি

আগরতলা, ১৮ আগস্ট: দীর্ঘদিন ধরে কাজ করে গেলেও প্রাপ্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন রানীবাড়ী…

ByByReshmi Debnath Aug 18, 2026
Scroll to Top