News Flash

  • Home
  • বাণিজ্য
  • Hilsa Fish:দু’দিনে ইলিশ এল ২২০ টন, রুপোলি শস্যের আগমণে খুশি মৎস্যজীবীরা
Image

Hilsa Fish:দু’দিনে ইলিশ এল ২২০ টন, রুপোলি শস্যের আগমণে খুশি মৎস্যজীবীরা

কাকদ্বীপ, ৩১ আগস্ট (হি.স.): ফের মুখে হাসি ফুটল মৎস্যজীবীদের। দু’দিনে ২২০ টন ইলিশ এল নামখানা ও কাকদ্বীপ মৎস্য বন্দরে। সেই মাছের আকারও বড় বলে মৎস্যজীবীরা জানিয়েছেন। এবার প্রথম দিকে মাছের ঝাঁক কম এলেও, মরশুম যত এগিয়েছে, জালে মাছ ওঠার পরিমাণও বেড়েছে। আড়াই মাসে চার হাজার টন ইলিশ উঠেছে বলে জানা গিয়েছে। গতবার যে পরিমাণ মাছ উঠেছিল, ইতিমধ্যে তা ছাপিয়েও গিয়েছে।

কাকদ্বীপ মৎস্যজীবী উন্নয়ন সমিতির সম্পাদক বিজন মাইতি বলেন, সোমবার এবং মঙ্গলবার ভালো পরিমাণে ইলিশ মাছ এসেছে। সেই মাছের গড় ওজন ৫০০-৭০০ গ্রাম। গত সপ্তাহের প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে ট্রলারগুলি মাছ ধরে এবার ফিরছে। তাতেই এই পরিমাণ মাছ এনেছে তাঁরা। এদিকে, এখনও দেড় মাসের মতো মাছ ধরার সময় পড়ে রয়েছে। ফলে গত কয়েক বছরের তুলনায় এবার কিছুটা লাভের আশায় রয়েছেন ট্রলার মালিক থেকে মৎস্যজীবী, সবাই।

Releated Posts

২০৪৭ সালের মধ্যে ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে ন্যায্য বাণিজ্য ও পুনর্ব্যবহারের উপর জোর পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ১২ আগস্ট (আইএএনএস): ২০৪৭ সালের মধ্যে ভারতকে ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যে দেশের ব্যবসায়ী ও…

ByByNews Desk Aug 12, 2026

আদানির প্রকল্পস্থলে কাজ করা তরুণদের মধ্যে নিজের অতীতের ছায়া দেখেন গৌতম আদানি

আহমেদাবাদ, ১২ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্ত থেকে আদানি গোষ্ঠীর বিভিন্ন প্রকল্পস্থলে কাজ করতে আসা লক্ষ লক্ষ তরুণের…

ByByNews Desk Aug 12, 2026

২০৩১ অর্থবর্ষে ভারতের গাড়ির বাজার ৬১-৬৩ লক্ষ ইউনিটে পৌঁছতে পারে: মারুতি সুজুকি

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ২০৩০-৩১ অর্থবর্ষের মধ্যে ভারতের গাড়ির বাজার ৬১ থেকে ৬৩ লক্ষ ইউনিটে পৌঁছতে পারে এবং…

ByByNews Desk Aug 9, 2026

দেশে ইউরিয়া উৎপাদন বাড়াতে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর ইউরিয়া-২০২৬’-এ কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

নয়াদিল্লি, ১৫ জুলাই (আইএএনএস): দেশে ইউরিয়া উৎপাদন বৃদ্ধি এবং সার ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর…

ByByNews Desk Jul 15, 2026
Scroll to Top