News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিধায়ক ডাঃ অতুল দেববর্মার লেখা গ্রন্থের আবরণ উন্মোচন করলেন শিক্ষামন্ত্রী

বিধায়ক ডাঃ অতুল দেববর্মার লেখা গ্রন্থের আবরণ উন্মোচন করলেন শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ আগস্ট৷৷  বিধায়ক ডাঃ অতুল দেববর্মার লেখা গ্রন্থের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ৷ উল্লেখ্য, বিধায়ক ডাঃ অতুল দেববর্মা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘গীতাঞ্জলি’ কে ককবরক ভাষায় রূপান্তরিত করেছেন৷ এছাড়াও ‘ত্রিপুর সতী ইসিবি জয়াবতী’ নামে  একটি গ্রন্থ লিখেন৷ মঙ্গলবার দুটি গ্রন্থেরই আবরণ উন্মোচন  করেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ৷ শিক্ষা মন্ত্রী শ্রী নাথ বিজেপি বিধায়ক ডাঃ অতুল দেববর্মার এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন৷ তিনি বলেন, মাতৃ ভাষায় যে কোনও সৃষ্টিই অনন্য৷ এর কোনও তুলনা হয় না৷ ককবরক ভাষার লেখক শিল্পী ও সংসৃকতি মনা প্রত্যেকের কাছে শিক্ষামন্ত্রী আহ্বান জানিয়েছেন মাতৃভাষাকে সকলের সামনে তুলে ধরার জন্য সাধ্যমত প্রচেষ্টা চালিয়ে যাওয়ার জন্য৷ এ ধরনের প্রয়াস মাতৃভাষাকে আরো বলিষ্ঠ করতে যথেষ্ট সহায়ক ভূমিকা পালন করবে বলেও উল্লেখ করেন শিক্ষামন্ত্রী৷ রাজ্য সরকার এ ধরনের প্রয়াসকে সব সময়ই সহযোগিতা এবং স্বাগত জানাতে প্রস্তুত বলে তিনি জানিয়েছেন৷

Releated Posts

শান্তিরবাজারে আধুনিক মোটরস্ট্যান্ডের নির্মাণকাজ পরিদর্শন পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরীর

শান্তিরবাজার, ১২ সেপ্টেম্বর: রাজ্যের প্রতিটি প্রান্তে উন্নত, আধুনিক ও নাগরিকবান্ধব পরিবহন পরিকাঠামো এবং পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে পরিবহন…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

দিল্লি সহ বিভিন্ন রাজ্য থেকে উদ্ধার ২৮টি হারানো মোবাইল

আগরতলা, ১২ সেপ্টেম্বর: প্রযুক্তিনির্ভর ও বৈজ্ঞানিক তদন্ত পদ্ধতির মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হারিয়ে যাওয়া ২৮টি মোবাইল ফোন…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

কৈলাসহরে আইনশৃঙ্খলা নিয়ে সরব বিরজিত, প্রশাসনকে এক সপ্তাহের সময়সীমা

কৈলাসহর, ১২ সেপ্টেম্বর: কৈলাসহর শহরে একের পর এক সরকারি দপ্তরে ভাঙচুর, আধিকারিকদের হেনস্থা এবং স্থানীয় চিকিৎসক ও ব্যবসায়ীদের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top