News Flash

  • Home
  • বিদেশ
  • পাকিস্তানে ভয়াবহ বন্যায় মৃত ১,১৩৬, প্রভাবিত ৩৩ মিলিয়নের বেশি মানুষ
Image

পাকিস্তানে ভয়াবহ বন্যায় মৃত ১,১৩৬, প্রভাবিত ৩৩ মিলিয়নের বেশি মানুষ

ইসলামাবাদ, ৩০ আগস্ট (হি.স.): একনাগাড়ে অবিশ্রান্ত বৃষ্টি, সেই বর্ষণের জেরে বন্যায় বিধ্বস্ত পাকিস্তান। এ বছর এখন পর্যন্ত পাকিস্তানে বন্যায় মারা গিয়েছেন ১ হাজার ১৩৬ জন। বন্যায় প্রভাবিত ৩৩ মিলিয়নের বেশি মানুষ। মঙ্গলবার সকালে পাক সরকারের পক্ষ থেকে জানা গিয়েছে, পাকিস্তানে এখনও পর্যন্ত বৃষ্টি ও বন্যায় ১,১৩৬ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ১ হাজার ৬৩৪। ১,০৫১,৫৭০টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দেশজুড়ে অসংখ্য ত্রাণ শিবির খোলা হয়েছে।

বন্যায় ৭৩৫,৩৭৫টি গবাদি পশুর মৃত্যু হয়েছে। গত ১৪ জুন থেকে পাকিস্তানে বৃষ্টি শুরু হয়েছে, সেই বৃষ্টিতে পাকিস্তানের তিন ভাগ জলের তলায়। হড়পা বানে ক্ষতিগ্রস্ত দেশের নানা জেলা। বন্যার কারণে বালুচিস্তানে রেল পরিষেবা বন্ধ হয়ে রয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন দেশ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।

Releated Posts

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

হিমালয়ের জলবায়ু সহনশীলতা বাড়াতে নেপাল-ভারত-চীন ব্যবস্থার প্রস্তাব নেপালের প্রধানমন্ত্রী শাহের

কাঠমান্ডু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): হিমালয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা জোরদার করতে নেপাল, ভারত ও চীনকে…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভারত-আমেরিকার প্রতিরক্ষা অংশীদারিত্বের শক্তির প্রতিফলন ‘যুদ্ধ অভ্যাস’: সার্জিও গোর

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে প্রতিরক্ষা অংশীদারিত্বের শক্তির প্রতিফলন ঘটায় দ্বিপাক্ষিক সামরিক মহড়া ‘যুদ্ধ অভ্যাস’।…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top