News Flash

  • Home
  • বাণিজ্য
  • আর্জেন্টিনার প্রেসিডেন্টের সঙ্গে মতবিনিময় এস জয়শঙ্করের, দ্বিপাক্ষিক বিষয়ে উভয়ের বার্তালাপ
Image

আর্জেন্টিনার প্রেসিডেন্টের সঙ্গে মতবিনিময় এস জয়শঙ্করের, দ্বিপাক্ষিক বিষয়ে উভয়ের বার্তালাপ

বুয়েনোস আইরেস, ২৬ আগস্ট (হি.স.): আর্জেন্টিনার প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতের বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। শুক্রবার (ভারতীয় সময় অনুযায়ী সকালে) ভারতের বিদেশমন্ত্রীকে আর্জেন্টিনায় অভ্যর্থনা জানিয়েছেন সে দেশের প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ। পরে উভয়ে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। টুইট করে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা জানিয়েছি তাঁকে। বাণিজ্যিক স্তরকে আরও টেকসই এবং উচ্চাভিলাষী করা-সহ আমাদের দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করেছি।”

বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর টুইট করে আরও জানিয়েছেন, গ্লোবাল সাউথ এবং আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক উভয়ের দৃষ্টিকোণ থেকে শক্তি ও খাদ্য নিরাপত্তা নিয়েও কথা বলেছি। ফার্মাসিউটিক্যালস-সহ সাশ্রয়ী মূল্যের স্বাস্থ্যসেবার গুরুত্বের উপর দৃষ্টি আনার চেষ্টা করেছি। পারমাণবিক শক্তির পাশাপাশি আমাদের প্রতিরক্ষা সহযোগিতার সম্ভাবনা নিয়ে মতবিনিময় হয়েছে। পরে আর্জেন্টিনার অর্থমন্ত্রী সার্জিও মাসার সঙ্গেও কথা বলেছেন এস জয়শঙ্কর। অর্থনৈতিক বিষয়ে তাঁর সঙ্গে মতবিনিময় করেছেন এস জয়শঙ্কর।

Releated Posts

২০৪৭ সালের মধ্যে ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে ন্যায্য বাণিজ্য ও পুনর্ব্যবহারের উপর জোর পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ১২ আগস্ট (আইএএনএস): ২০৪৭ সালের মধ্যে ভারতকে ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যে দেশের ব্যবসায়ী ও…

ByByNews Desk Aug 12, 2026

আদানির প্রকল্পস্থলে কাজ করা তরুণদের মধ্যে নিজের অতীতের ছায়া দেখেন গৌতম আদানি

আহমেদাবাদ, ১২ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্ত থেকে আদানি গোষ্ঠীর বিভিন্ন প্রকল্পস্থলে কাজ করতে আসা লক্ষ লক্ষ তরুণের…

ByByNews Desk Aug 12, 2026

২০৩১ অর্থবর্ষে ভারতের গাড়ির বাজার ৬১-৬৩ লক্ষ ইউনিটে পৌঁছতে পারে: মারুতি সুজুকি

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ২০৩০-৩১ অর্থবর্ষের মধ্যে ভারতের গাড়ির বাজার ৬১ থেকে ৬৩ লক্ষ ইউনিটে পৌঁছতে পারে এবং…

ByByNews Desk Aug 9, 2026

দেশে ইউরিয়া উৎপাদন বাড়াতে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর ইউরিয়া-২০২৬’-এ কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

নয়াদিল্লি, ১৫ জুলাই (আইএএনএস): দেশে ইউরিয়া উৎপাদন বৃদ্ধি এবং সার ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর…

ByByNews Desk Jul 15, 2026
Scroll to Top