News Flash

  • Home
  • দেশ
  • আহমেদাবাদ থেকে বিজেপিকে হুঙ্কার গেহলটের, বললেন ভোটে জিততেই আমরা এখানে
Image

আহমেদাবাদ থেকে বিজেপিকে হুঙ্কার গেহলটের, বললেন ভোটে জিততেই আমরা এখানে

আহমেদাবাদ, ২৪ আগস্ট (হি.স.): আহমেদাবাদ থেকে বিজেপিকে হুঙ্কার দিলেন কংগ্রেস নেতা ও রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। বললেন, ভোটে জেতার জন্যই আমরা এখানে এসেছি। পাশাপাশি আয়ুষ্মান ভারত প্রকল্পের তীব্র সমালোচনা করেছেন গেহলট। বুধবার সকালে আহমেদাবাদে যৌথ সাংবাদিক সম্মেলন করেন অশোক গেহলট ও কে সি বেণুগোপাল।

এদিন সাংবাদিক সম্মেলনে গেহলট বলেছন, “আমরা ভোটে জিততে এখানে এসেছি। রাজস্থানের স্বাস্থ্য মডেল অনুসরণ ও বাস্তবায়নের জন্য আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে অনুরোধ করেছি। প্রকল্পটি হল ”মুখ্যমন্ত্রী চিরঞ্জীবী স্বাস্থ্য বীমা যোজনা”। কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্প অসম্পূর্ণ।” রাজনৈতিক মহলে গুঞ্জন চলছে, অশোক গেহলটকে না-কি কংগ্রেসের সভাপতি হওয়ার জন্য প্রস্তাব দিয়েছেন স্বয়ং সোনিয়া গান্ধী। এ প্রসঙ্গে এদিন গেহলট বলেছন, “আমি মিডিয়ার থেকে এই কথা শুনছি। আমি শুধুমাত্র নিজের ওপর অর্পিত দায়িত্ব পালন করছি।”

এদিনের সাংবাদিক সম্মেলনে কে সি বেণুগোপাল বলেছেন, “আমরা ক্ষমতায় থাকার সময় দেশকে উন্নয়নের পথ দেখিয়েছি। আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করব।” বিজেপির শাসন দেশবাসীর মধ্যে হতাশা তৈরি করেছে বলে তাঁর অভিযোগ।

Releated Posts

তিন দিনে ১৫টি দ্বিপাক্ষিক বৈঠক, ব্রিকস সম্মেলনে কূটনৈতিক ব্যস্ততায় মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লির ভারত মণ্ডপমে ভারতের আয়োজিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন সফলভাবে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকস শুধু দেশগুলির জোট নয়, এটি সমাধানের একটি ইকোসিস্টেমে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): গত দু’দিনের আলোচনায় এই বিশ্বাস আরও দৃঢ় হয়েছে যে ব্রিকস শুধুমাত্র দেশগুলির একটি জোট…

ByByNews Desk Sep 13, 2026

বিশ্বের সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে শক্তিশালী ব্রিকস বন্ধন আশার আলো দেখাতে পারে: মায়াবতী

লখনউ, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে বাড়তে থাকা সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ব্রিকস দেশগুলির মধ্যে আরও শক্তিশালী সহযোগিতা…

ByByNews Desk Sep 13, 2026

বঙ্গের উপনির্বাচনের আগে তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে অনিশ্চয়তা কাটেনি

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের দুই বিরোধী গোষ্ঠীর সঙ্গে পৃথক বৈঠকে দলের নাম ও প্রতীকের দাবির বিষয়ে…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top