News Flash

Image

বিশালগড় হাসপাতাল থেকে নিখোঁজ রোগিনী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ আগস্ট৷৷  বিশালগড় মহকুমা হাসপাতাল থেকে চিকিৎসাধীন এক রোগিনী নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চলের সৃষ্টি হয়েছে৷ ঘটনার বিবরণে জানা যায়, বিশালগড় মহকুমা হাসপাতাল থেকে নিখোঁজ মায়া রানী দেবনাথ (৫০) নামে এক রোগিনী৷ ঘটনা সোমবার বিকেল নাগাদ৷ কিন্তু বিষয়টি নজরে আসে রাত নয়টা নাগাদ শিফট পরিবর্তন হওয়ার পর৷ সোমবার সকালে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি৷ ভর্তি হওয়ার পর যথারীতি স্যালাইনও দেওয়া হয়৷ কিন্তু বিকেলে কোন এক সময়ে সবার চোখে ফাকি দিয়ে  হাসপাতাল ছেড়ে কোথাও চলে য়ায় মায়া রানী দেবনাথ নামে ওই রোগিনী৷ বাধ্য হয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বিশালগড় মহিলা থানায় একটি মিসিং ডায়েরি করেছেন৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top