News Flash

  • Home
  • দিনের খবর
  • স্বস্তির বৃষ্টিতে ভিজছে কলকাতা-সহ দক্ষিণের জেলা, তিলোত্তমায় ফের পারদ পতন
Image

স্বস্তির বৃষ্টিতে ভিজছে কলকাতা-সহ দক্ষিণের জেলা, তিলোত্তমায় ফের পারদ পতন

কলকাতা, ২৩ আগস্ট (হি.স.): আবারও স্বস্তির বৃষ্টিতে ভিজল রাজধানী দিল্লি। বৃষ্টির সৌজন্যে ভ্যাপসা গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি একেবারেই উধাও হয়ে গিয়েছে। ফের কিছুটা পারদ পতন হয়েছে তিলোত্তমায়, ফিরেছে মনোরম বাতাবরণ। মঙ্গলবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। এদিন তিলোত্তমার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি।

মঙ্গলবার সকাল থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। এদিন সকালে কালো মেঘের চাদরে ঢাকা পড়ে শহরের আকাশ। কলকাতার পাশাপশি হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনায় ভারী বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়েছে দক্ষিণ ২৪ পরগনাতেও। বৃষ্টির জেরে শহরের নিচু এলাকায় জল জমে যায়।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এর প্রভাবেই মঙ্গলবার বৃষ্টি হয়েছে। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, ঝাড়গ্রামে বুধবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির দাক্ষিণ্য পেতে পারে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিও।

Releated Posts

জেডিইউতে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই: লালন সিং

পাটনা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জনতা দল (ইউনাইটেড)-এ কোনও গোষ্ঠীদ্বন্দ্ব বা মতবিরোধ নেই বলে স্পষ্ট করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা…

ByByNews Desk Sep 19, 2026

তৃণমূলের উত্থান-পতনের দায় মমতার নেতৃত্বেই: বিশ্লেষণ

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): বামফ্রন্ট সরকারকে ক্ষমতা থেকে সরানোর লক্ষ্য নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে তৃণমূল কংগ্রেস গড়ে তুলেছিলেন,…

ByByNews Desk Sep 19, 2026

মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের ৩ ডজনের বেশি পড়ুয়া অসুস্থ, খাদ্যে বিষক্রিয়ার আশঙ্কা

পাটনা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): শুক্রবার গভীর রাতে বিহারের মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের হস্টেলে আতঙ্ক ছড়ায়। তিন ডজনেরও বেশি পড়ুয়া…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর গ্রেফতারিতে সায়নী ঘোষের প্রতিক্রিয়া, তৃণমূল-কংগ্রেস জোটের আশা

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস মনোনীত প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারি নিয়ে প্রতিক্রিয়া জানালেন এনসিপিআই সাংসদ…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top