News Flash

  • Home
  • দেশ
  • অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী খান্ডুকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী
Image

অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী খান্ডুকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২১ আগস্ট ( হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডুকে তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন এবং তাঁর দীর্ঘ ও সুস্থ জীবন কামনা করেছেন। টুইটারে প্রধানমন্ত্রী লিখেছেন যে, অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী রাজ্যকে বদলাতে এবং যুবদের ক্ষমতায়নের জন্য অক্লান্ত পরিশ্রম করছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটারে লিখেছেন, ‘অরুণাচল প্রদেশের তরুণ ও গতিশীল মুখ্যমন্ত্রী পেমা খান্ডুজিকে জন্মদিনের শুভেচ্ছা। তাঁর নেতৃত্বে রাজ্যের সর্বাত্মক উন্নয়ন হচ্ছে। তার দীর্ঘায়ু ও সুস্থ জীবনের জন্য প্রার্থনা।
পেমা খান্ডু অরুণাচল প্রদেশের তাওয়াং জেলায় ২১ আগস্ট, ১৯৭৯ সালে জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি দেশের সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রী। পেমা খান্ডু অরুণাচল অঞ্চলে অত্যন্ত জনপ্রিয়। -হিন্দুস্থান সমাচার /কাকলি  
 
ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল, মৃত ২২, নিখোঁজ ৬ জন
সিমলা, ২১ আগস্ট ( হি.স.) : ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল প্রদেশ । গত ২৪ ঘণ্টায় সেখানে ভারী বৃষ্টি হয়েছে।  বৃষ্টি ও ভূমিধসের কারণে এখন পর্যন্ত ২২ জনের মৃত্যুর খবর পাওয়া হয়েছে। নিখোঁজ রয়েছেন ছয়জন।
মান্ডি, কাংড়া এবং চাম্বা জেলায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। সেসব এলাকায় জীবনহানির পাশাপাশি রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। রাজ্য সরকারের তরফে সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে ক্ষতিগ্রস্তদের আশ্রয় দেওয়ার জন্য শিবির খোলার নির্দেশ দেওয়া হয়েছে। ভূমিধস ও বন্যা কবলিত এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশও দেওয়া হয়েছে সরকারের তরফে। পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।

Releated Posts

পাঞ্জাব সীমান্তে মাদকবিরোধী অভিযান জোরদার: তারন তারণে ৪৯০ এনডিপিএস মামলা, উদ্ধার ৪৭ কেজির বেশি হেরোইন

চণ্ডীগড়, ৪ মে: পাঞ্জাবের পাকিস্তান সীমান্তবর্তী তারন তারণ জেলায় মাদকচক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান চালাচ্ছে পুলিশ। গত তিন মাসে…

ByByNews Desk May 4, 2026

শৃঙ্গেরি পুনর্গণনা বিতর্ক: জয়ী বিজেপি প্রার্থী ডি.এন. জীবরাজসহ ৩ জনের বিরুদ্ধে এফআইআর

চিক্কামাগালুরু (কর্নাটক), ৪ মে: শৃঙ্গেরি বিধানসভা কেন্দ্রে পোস্টাল ব্যালট পুনর্গণনাকে ঘিরে বিতর্কের জেরে জয়ী বিজেপি প্রার্থী ডি.এন. জীবরাজসহ…

ByByNews Desk May 4, 2026

জেলে বন্দি বিআরএস নেতার সঙ্গে দেখা কেটিআরের, ‘প্রতিহিংসার রাজনীতি’ অভিযোগ কংগ্রেস সরকারের বিরুদ্ধে

হায়দরাবাদ, ৪ মে (আইএএনএস): তেলেঙ্গানায় কংগ্রেস সরকারের বিরুদ্ধে ‘প্রতিহিংসার রাজনীতি’র অভিযোগ তুললেন ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস)-এর কার্যনির্বাহী সভাপতি…

ByByNews Desk May 4, 2026

বিক্রমশীলা সেতুর অংশ ভেঙে পড়া: তৎপর বিহার সরকার, সেনার সাহায্য চাওয়া হল

পাটনা, ৪ মে (আইএএনএস): ভাগলপুরে বিক্রমশীলা সেতু-র একটি অংশ ভেঙে পড়ার ঘটনার পর দ্রুত তৎপর হয়েছে বিহার সরকার।…

ByByNews Desk May 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top