News Flash

Image

রাজভবন ঘেরাও করবে তৃণমূল কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট৷৷  ত্রিপুরায় দ্রব্যমূল্য বৃদ্ধির বিরোধীতায় শনিবার ত্রিপুরা প্রদেশ যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বাগবাসা কমিউনিটি হল থেকে এক বিক্ষোভ মিছিল আয়োজিত হয়৷ সেই মিছিলে উপস্থিত ছিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব, ত্রিপুরা প্রদেশ যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সান্তনু সাহা, প্রদেশ মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পান্না দেব-সহ অন্যান্য নেতৃবৃন্দরা৷
এইদিন মিছিলে অংশ নেওয়ার সময় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সাংসদ সুস্মিতা দেব বলেছেন, ’আজকে ত্রিপুরা প্রদেশ যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা প্রতিবাদী মিছিল আয়োজিত হয়৷ মহিলা তৃণমূল কংগ্রেস এবং রাজ্য কমিটির সদস্যরা উপস্থিত আছেন৷ ভারতবর্ষের ইতিহাসে এই ধরনের মূল্যবৃদ্ধি আমরা দেখিনি৷ আন্তর্জাতিক স্তরে পেট্রোল, ডিজেলের দাম কমছে, কিন্তু সেখানে মোদি সরকার সেটাকেই ১০০ টাকার ওপরে নিয়ে গিয়েছে৷ এলপিজি গ্যাস সিলিন্ডার ১,২০০ টাকা হওয়ার কারণে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে এর ব্যবহার৷ মোদি সরকারের এই গরিব বিরোধী নীতির জন্যে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে এবং বেকারত্ব বাড়ছে৷ ত্রিপুরা রাজ্যের মানুষের সঙ্গে বিজেপি একবার নয়, বারংবার বিশ্বাসঘাতকতা করেছে৷ ত্রিপুরা রাজ্যে বেকারত্বের সীমা অতিক্রম করে গিয়েছে৷ এর বিরুদ্ধে আগামী ২৯ অগাস্ট ত্রিপুরা প্রদেশ যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রাজভবন ঘেরাও করা হবে৷

Releated Posts

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top