News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নিজ ঘরেই গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার প্রতাপগড়ে
Image

নিজ ঘরেই গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার প্রতাপগড়ে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ আগস্ট৷৷ নিজ ঘর থেকে উদ্ধার এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ৷ মৃত গৃহবধূর নাম লক্ষ্মী দাস৷ তার বয়স ৪৫ বছর বলে জানা গেছে৷ গৃহবধূর মৃত্যুতে শোকের ছায়া এলাকা জুড়ে৷ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে৷ ঘটনা প্রতাপগড়স্থিত স্টিল ব্রিজ এলাকায়৷ ঘটনার বিবরণে জানা যায়, ওই মহিলার স্বামী অন্য বাড়িতে থাকতেন৷ তিনি জানিয়েছেন, আজ সকালে প্রতিবেশীরা খবর দিলে তিনি এসে ঘরের দরজা ভেঙে দেখতে পান মহিলার ঝুলন্ত মৃতদেহ৷ মৃত মহিলার স্বামীর দাবি মহিলা দীর্ঘদিন ধরেই বিভিন্ন রোগে ভুগছিলেন৷ পাশাপাশি ঋণগ্রস্থ ছিলেন বলেও জানিয়েছেন তার স্বামী৷ ঋণ পরিশোধ করতে না পেরেই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন ওই মহিলা৷ পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে৷

Releated Posts

জিতেন্দ্র চৌধুরীর মন্তব্যের প্রতিবাদে আগরতলায় বিক্ষোভ মিছিল, ক্ষমা চাওয়ার দাবি

আগরতলা, ১ আগস্ট: সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর ব্রাহ্মণ সমাজ, গো-পূজা এবং প্রাচীন হিন্দু সমাজ…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

শিক্ষক সংকটে স্কুল বয়কট, বিদ্যালয়ে ছাত্রশূন্য ক্লাসরুম

আগরতলা, ১ আগস্ট: দীর্ঘদিনের শিক্ষক সংকটের প্রতিবাদে শনিবার কার্যত স্কুল বয়কট করলেন অভিভাবকরা। উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমার জম্পুই…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

স্বর্ণজয়ী অস্মিতা দে-কে নিয়ে আবেগঘন প্রতিক্রিয়া মা-র, ‘কঠোর পরিশ্রমের ফল এই সাফল্য’

বিলোনিয়া, ১ আগস্ট: গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে মহিলাদের ৪৮ কেজি জুডো বিভাগের ফাইনালে স্বর্ণপদক জিতে দেশের পাশাপাশি ত্রিপুরার…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

কৈলাসহরে নির্মীয়মাণ ২০০ আসন বিশিষ্ট যুব আবাস পরিদর্শনে মন্ত্রী টিংকু রায়

কৈলাসহর, ১ আগস্ট: রাজ্য সরকারের ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের মন্ত্রী টিংকু রায় শনিবার ঊনকোটি জেলার কৈলাসহর পৌর…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top