News Flash

  • Home
  • প্রধান খবর
  • আগামী বছর থেকে থার্মাল কয়লা আমদানি বন্ধ করবে সরকার : প্রহ্লাদ জোশী
Image

আগামী বছর থেকে থার্মাল কয়লা আমদানি বন্ধ করবে সরকার : প্রহ্লাদ জোশী

নয়াদিল্লি, ১৮ আগস্ট (হি.স.): আগামী বছর থেকে থার্মাল কয়লা আমদানি বন্ধ করবে কেন্দ্রীয় সরকার। জানালেন কয়লা ও খনি মন্ত্রী প্রহ্লাদ জোশী। বৃহস্পতিবার নতুন দিল্লিতে ভারতীয় ইস্পাত সেক্টরের জন্য কোকিং কয়লা কৌশল নিয়ে একটি কর্মশালার উদ্বোধন করে তিনি বলেন, কয়লা মন্ত্রক এই আর্থিক বছরে ৯০০ মিলিয়ন টন উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়েছে এবং কোল ইন্ডিয়া লিমিটেডের লক্ষ্য ৭০০ মিলিয়ন টন। জোশী বলেছেন, ২০৩০ সালের মধ্যে ভারতের কয়লার প্রয়োজন হবে ১.৫ বিলিয়ন টন।

তিনি বলেন, ভারতের অর্থনীতি খুব দ্রুত গতিতে এগিয়ে চলেছে এবং রেকর্ড কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন হয়েছে। মন্ত্রী বলেন, দেশীয় কয়লা উৎপাদন ২২ শতাংশ বেড়েছে। তিনি বলেন, কোকিং কয়লা উৎপাদনে ১৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। মন্ত্রী বলেন, কোকিং কয়লা এবং এলাকায় কী কী নতুন প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে সে বিষয়ে গুরুত্ব সহকারে ভাবনা দরকার।

তিনি বলেন, কয়লা মন্ত্রক কয়লা গ্যাসীকরণের জন্য প্রণোদনা বাড়িয়েছে এবং এটি ২০২৯-২০৩০ সালের মধ্যে ১০০ মিলিয়ন টন কয়লা গ্যাসীকরণ অর্জনের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর ভিশন পূরণে নেতৃত্ব দেবে। মন্ত্রী বলেন, সরকার বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করেছে। এদিনের কর্মশালায় কয়লা সচিব ডঃ অনিল কুমার জৈন এবং ইস্পাত সচিব সঞ্জয় সিংও বক্তব্য রাখেন।

Releated Posts

সিএমআরএল-এক্সালজিক মামলায় ইডির তলব এড়ালেন ভীণা বিজয়ন, চাইলেন আরও সময়

কোচি, ১১ জুন (আইএএনএস): খনিজ সংস্থা সিএমআরএল-এর তথাকথিত ‘মাসাপ্পাডি’ (মাসিক অর্থপ্রদান) মামলায় জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Jun 11, 2026

মোদি-নেহরু তুলনা নিয়ে তোপ শরদ পাওয়ারের, ইতিহাস বিকৃতি, কৃষি সঙ্কট ও বিদেশনীতি নিয়েও কেন্দ্রকে নিশানা

মুম্বই, ১০ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর তুলনা টেনে রাজনৈতিক প্রচারের বিরোধিতা…

ByByNews Desk Jun 10, 2026

দীর্ঘতম সময়ের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে মোদিকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব পাশ কেন্দ্রীয় মন্ত্রিসভার, দাঁড়িয়ে অভিবাদন মন্ত্রীদের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): ভারতের গণতান্ত্রিক ইতিহাসে ১০ জুন, ২০২৬-কে একটি ঐতিহাসিক দিন হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jun 10, 2026

‘রাজনৈতিক ও ব্যক্তিগত কারণেই’ তৃণমূল ও রাজ্যসভা থেকে ইস্তফা: সুশ্মিতা দেব

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস এবং রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার পর নিজের সিদ্ধান্তের পিছনে ‘রাজনৈতিক ও…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top