News Flash

  • Home
  • খেলা
  • গ্রুপ লীগে অপরাজেয় সংহতি জে.সি.সি-র কো:ফাইনাল নিশ্চিত
Image

গ্রুপ লীগে অপরাজেয় সংহতি জে.সি.সি-র কো:ফাইনাল নিশ্চিত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট।। লীগে নিরঙ্কুশ অপরাজেয় সংহতি। গ্রুপ চ্যাম্পিয়নের স্বীকৃতিও তাদের দখলে। এবার শেষ আটের লড়াই শুরু হচ্ছে ১৮ আগস্ট থেকে। প্রথম কোয়ার্টার ফাইনালে সংহতিকে খেলতে হবে বিসিসি অথবা পোস্টারের সঙ্গে। আগামীকাল গ্রুপ লিগ ক্রিকেটের অন্তিম দিনে বিসিসি বনাম পোলস্টার ম্যাচে যে দল জয়ী হবে তারা-ই ছাড়পত্র পাবে সংহতির সঙ্গে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবার। আজ, মঙ্গলবার এমবিবি স্টেডিয়ামে সকালে জেসিসি ও সংহতি পরস্পরের মুখোমুখি হয়েছিল। প্রেস্টিজ ফাইট ছিল দু দলেরই। কোয়ার্টার ফাইনালে খেলা নিশ্চিত। তবুও লীগে জয়ী হওয়ার আলাদা একটা স্বাদ রয়েছে। অধিক টেনশনে কার্যত স্বল্প স্কোরেই থেমে গেছে জেসিসি। সকাল ন’টায় খেলা শুরুতে টস জিতে সংহতি প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। জেসিসি-কে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। সীমিত কুড়ি ওভারের অনেক আগেই, ১৪ ওভার খেলতেই সবকটি উইকেট হারিয়ে ৫২ রান সংগ্রহ করে। দলের পক্ষে শংকর পাল (১৭) ছাড়া আর কেউ দুই অংকে পৌঁছুতে পারেনি। সংহতির অমিত আলী ১১ রানে তিনটি এবং শাহরুখ হোসেন, চিরঞ্জিত পাল ও রানা দত্ত প্রত্যেকের দুটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে সংহতি লো স্কোরিং টার্গেট পেয়ে অনায়াসেই জয়ের লক্ষ্যে পৌঁছায়। ৮.৪ ওভার খেলে সম্রাট সূত্রধর ও দেবদত্ত নাটুর ওপেনিং জুটি দলকে জয় এনে দেয়। সম্রাট সূত্রধর ৩৩ বল খেলে পাঁচটি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে অপরাজিত ভূমিকায় ৪৫ রান সংগ্রহ করে দলকে জয়ী করে তুলে। রানা দত্ত ৪ ওভার বল করে দুটি মেডেন, ৭ রান ও ২ উইকেটের সৌজন্য স্বরূপ ম্যান অফ দ্য ম্যাচের খেতাব পেয়েছে। দিনের খেলা: স্ফুলিঙ্গ বনাম চলমান সংঘ (সকাল পৌনে নয়টায়); বিসিসি বনাম পোলস্টার (বেলা সোয়া একটায়)।

Releated Posts

প্রধানমন্ত্রীর সঙ্গে ফুটবল খেলায় ‘অভূতপূর্ব অভিজ্ঞতা’: সিকিমের তরুণ ফুটবলারদের উচ্ছ্বাস

নয়াদিল্লি, ২৯ এপ্রিল (আইএএনএস): সিকিমের ১৭ জন তরুণ ফুটবলার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-এর সঙ্গে সাক্ষাৎ ও ফুটবল খেলার অভিজ্ঞতাকে…

ByByNews Desk Apr 29, 2026

খেলাধুলায় বাড়ছে মহিলাদের অংশগ্রহণ: রাজনাথ সিং

লখনউ, ১৩ এপ্রিল (আইএএনএস): দেশে খেলাধুলায় মহিলাদের অংশগ্রহণ ক্রমশ বাড়ছে বলে জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোমবার লখনউয়ে ‘এমপি…

ByByNews Desk Apr 13, 2026

আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় মহিলা হকি দল, ১৩-১৭ এপ্রিল চার ম্যাচের সিরিজ

নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): চার ম্যাচের একটি গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় সিনিয়র মহিলা হকি দল।…

ByByNews Desk Apr 7, 2026

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top