News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পানীয় জল ও রাস্তা সংস্কারের দাবীতে পিত্রায় অবরোধ, বাইক বাহিনীর দাদাগিরি
Image

পানীয় জল ও রাস্তা সংস্কারের দাবীতে পিত্রায় অবরোধ, বাইক বাহিনীর দাদাগিরি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ আগস্ট৷৷  পানীয় জল ও রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করতে গিয়ে শাসকদলের বাইক বাহিনীর সদস্য হিসেবে পরিচিত বিমল দাসের হাতে হেনস্থার শিকার হলেন প্রমিলারা৷ ঘটনা পিত্রা- উদয়পুর সড়কে৷ পানীয় জল ও রাস্তা সংস্কারের দাবিতে গোমতী জেলার উদয়পুর- পিত্রা সড়কে শুক্রবার পথ অবরোধ করেন স্থানীয় প্রমিলা বাহিনী৷

জানা যায় দীর্ঘদিন ধরে ওই এলাকায় পানীয় জলের সংকট চলেছে৷ সংস্কারের অভাবে রাস্তাঘাটে চলাচল করা কষ্টকর হয়ে উঠেছে৷ পানীয় জল সরবরাহ এবং রাস্তার সংস্কারের জন্য স্থানীয় জনগণের তরফ থেকে বহুবার স্থানীয় নেতা প্রশাসন এবং দায়িত্বপ্রাপ্ত দপ্তরের কর্মকর্তাদের কাছে অনুরোধ জানানো হয়েছে৷ কিন্তু এখনো পর্যন্ত পানীয় জল সরবরাহ নিশ্চিত করা এবং রাস্তাঘাট সংস্কারের কোনো উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না৷ শেষ পর্যন্ত বাধ্য হয়েই শুক্রবার সকাল থেকে প্রমীলা বাহিনী কলসি এবং বালতি নিয়ে পথ অবরোধে শামিল হন৷ অবরোধের ফলে ওই সড়কে যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে৷ অবরোধ আন্দোলন স্তব্ধ করে দেওয়ার লক্ষ্যে স্থানীয় বাইক বাহিনীর নেতা বলে পরিচিত বিমল দাস অবরোধকারীদের সঙ্গে অশালীন আচরণ শুরু করেন৷ অবরোধকারী মহিলাদের কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ৷ এমনকি প্রমিলারা লাঞ্ছিত বলে অভিযোগ৷ ঘটনাকে কেন্দ্র করে অবরোধস্থলে তীব্র উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়৷

খবর পেয়ে সাংবাদিকরা অবরোধ স্থলে ছুটে গেলে সাংবাদিকদের সঙ্গেও অশালীন আচরণ করা হয় বলে অভিযোগ৷ দীর্ঘক্ষণ ধরে পথ অবরোধ চলার খবর পেয়ে পুলিশ অবরোধস্থলে ছুটে আসে৷ প্রশাসনের কর্মকর্তারাও সেখানে ছুটে আসেন৷ প্রশাসনের কর্মকর্তারা অবরোধকারীদের সঙ্গে আলোচনা করে পানীয় জল সরবরাহ নিয়মিত করা এবং দ্রুত রাস্তাঘাট সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হবে বলে আশ্বাস দেন৷ প্রশাসনের কর্মকর্তাদের আশ্বাসের ভিত্তিতে অবরোধকারীরা শেষ পর্যন্ত আপাতত অবরোধ প্রত্যাহার করে নেন৷ তবে প্রতিশ্রুতি অনুযায়ী রাস্তাঘাট সংস্কার এবং পানীয় জল সরবরাহ নিয়মিত কথা না হলে তারা আরো বৃহত্তর আন্দোলনে শামিল হবেন বলে হুশিয়ারি দিয়েছেন৷

Releated Posts

এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে ইলেকশন ডিউটি ভোটের দিনক্ষণ আংশিক পরিবর্তন

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ইলেকশন ডিউটিতে থাকা ভোটারদের ভোটগ্রহণের দিনক্ষণে আংশিক পরিবর্তন…

ByByReshmi Debnath Sep 20, 2026

ভোটার তালিকা ৭৮ থেকে ৬৭, বাদ ১১ আইনজীবীর নাম: ঊনকোটি জেলা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন ঘিরে প্রশ্ন

কৈলাসহর, ২০ সেপ্টেম্বর: ঊনকোটি জেলা বার অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচনকে ঘিরে ভোটার তালিকা, নির্বাচনী প্রক্রিয়া এবং কয়েকজন আইনজীবীর নাম…

ByByReshmi Debnath Sep 20, 2026

ইউপিআই -তে নতুন এমডিআর নিয়ে কেন্দ্রের সমালোচনায় প্রদেশ কংগ্রেস, মূল্যবৃদ্ধি ও জনদুর্ভোগ নিয়েও সরব

আগরতলা, ২০ সেপ্টেম্বর: ইউপিআই লেনদেনে নতুন মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর চালুর সিদ্ধান্ত, নোটবন্দি, জিএসটি, মূল্যবৃদ্ধি এবং ত্রিপুরায়…

ByByReshmi Debnath Sep 20, 2026

পাথর বোঝাই লরির চাকায় হাত থেঁতলে গুরুতর আহত সহচালক, চালকের বিরুদ্ধে থানায় মামলা

আগরতলা, ২০ সেপ্টেম্বর: পাথর বোঝাই লরির চাকায় হাত থেঁতলে গুরুতর আহত হয়েছেন এক সহচালক। ঘটনাটি ঘটেছে ফটিকরায় থানার…

ByByReshmi Debnath Sep 20, 2026
Scroll to Top