News Flash

  • Home
  • মুখ্য খবর
  • হর ঘর তিরঙ্গা কর্মসূচী, বনমালিপুর মন্ডলে প্রভাত ফেরী
Image

হর ঘর তিরঙ্গা কর্মসূচী, বনমালিপুর মন্ডলে প্রভাত ফেরী

আগরতলা, ১১ আগস্ট : স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে হর ঘর তিরঙ্গা কর্মসূচিকে সফল বাস্তবায়নের লক্ষ্যে বনমালীপুর বিধানসভা কেন্দ্রে এক প্রভাত ফেরী অনুষ্ঠিত হয়েছে।

প্রসঙ্গত, স্বাধীনতার ৭৫ বছর পূর্তি   উপলক্ষে হর ঘর তিরঙ্গা কর্মসূচিকে সামনে রেখে আগামী ১৩ই আগস্ট থেকে ১৫ই আগস্ট বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সেসব কর্মসূচিকে সামনে রেখে আজ প্রভাত ফেরি করল  বিজেপি বনমালীপুর মন্ডল।

এদিন বনমালীপুর মন্ডলের  উদ্যোগে আগরতলা রাজপথে প্রভাত ফেরীতে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সহ অন্যান্যরা। প্রভাত ফেরি এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করেছে।

প্রভাত ফেরীতে অংশ নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বনমালীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিপ্লব কুমার দেব বলেন, দেশের প্রধানমন্ত্রী হর ঘর তেরঙ্গা কর্মসূচি পালনের যে কর্মসূচি গ্রহণ করেছেন তাকে সফল রূপায়নের লক্ষ্যেই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। হর ঘর তিরঙ্গা কর্মসূচি সকলকে দেশপ্রেমিক মনোভাব নিয়ে পালন করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন।এদিন প্রভাত ফেরীকে কেন্দ্র করে বিজেপির নেতাকর্মী সমর্থকদের ব্যাপক অংশগ্রহণ এবং উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে।

Releated Posts

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

হুমকি-ভয় দেখিয়ে নির্বাচন থেকে সরানো যাবে না, বার্তা জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে বিরোধীদের প্রার্থী দিতে বাধা দেওয়ার চেষ্টা বিজেপি ও তিপরা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top