News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সরকারি জায়গা দখল করে তৈরি হচ্ছে দোকানপাট, নীরব দর্শকের ভূমিকায় প্রসাশন
Image

সরকারি জায়গা দখল করে তৈরি হচ্ছে দোকানপাট, নীরব দর্শকের ভূমিকায় প্রসাশন

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ৯ আগস্ট৷৷ শান্তির বাজার শহরে বিভন্ন স্থানে সরকারি জায়গা দখন করে যে যার খুশি মতো তৈরি করছে দোকানপাট৷ শান্তির বাজার জেলা হাসাপাতল সংলগ্ণ এলাকায় ও বগাফা ফরেষ্ট রেঞ্জ অফিস সংলগ্ণ এলাকায় সরকারি জায়গা দখল করে যে যার খুশি মতো দোকানপাট তৈরি করছে৷  
এরই মধ্যে শান্তির বাজার জেলা হাসাপাতল সংলগ্ণ এলাকায় একটি জায়গায় নতুন করে ঘর তৈরি করা হচ্ছে৷ শুনা যাচ্ছে এই জায়গায় শাসকদলের একটি অফিস কক্ষ খোলা হচ্ছে৷  বিগত দিনে এই জায়গা দখল করে একটি ঔষধ দোকান খুলতে গিয়ে মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্যের হাতে বাঁধার সন্মুখিন হতে হয়েছে ঐ দোকানের মালিক৷  বর্তমানে সময়ে রাতারাতি ওই জায়গায় ঘর তৈরি করাকে কেন্দ্র করে নানান প্রশ্ণ জাগছে লোকমনে৷
  এই নিয়ে শান্তির বাজার মহকুমা শাসক নিরব দর্শকের ভূমিকা পালন করছে৷  রাজ্যে বিজেপি সরকার গঠনের পর খাস জায়গায় ও সরকারি জায়গায় তৈরি বিভিন্ন দলের পার্টি অফিস ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে৷ বর্তমান শাসকদল তথা রাজ্য সরকার চাইছে স্বচ্ছতা৷   রাজ্যের শাসক দলের এই প্রচেষ্টাকে কালিমালিপ্ত করতে কিছু সংখ্যক লোকজন রাতারাতি সরকারি জায়গা দখল করে অফিস কক্ষ ও দোকানপাট তৈরি করাকে কেন্দ্র করে প্রসাশনের সাথে শান্তির বাজারে শাসক দল নিরব ভূমিকা পালন করছে৷  

Releated Posts

ভোটার তালিকা ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব প্রদেশ কংগ্রেস, এসআইআর প্রক্রিয়া স্থগিতের দাবি

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের ভূমিকা, ভোটার তালিকা সংশোধন এবং আসন্ন ভিলেজ কাউন্সিল, পৌরসভা ও বিধানসভা নির্বাচনকে ঘিরে…

ByByNews Desk Sep 26, 2026

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটিতে প্রতিনিধিত্ব না থাকায় ক্ষুব্ধ ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশন

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: রাজ্য সরকারের নবগঠিত ত্রিপুরা মিডিয়া অ্যাক্রিডিটেশন কমিটিতে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের কোনও প্রতিনিধি না থাকায়…

ByByNews Desk Sep 26, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে বামেদের বিক্ষোভ, সিইসি জ্ঞানেশ কুমারের অপসারণের দাবি জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও ভোটার তালিকার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে আজ আগরতলায় বিক্ষোভ মিছিল ও…

ByByNews Desk Sep 26, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে প্রস্তুতি সম্পূর্ণ, ৪৪ ব্লকের ১,০৯৫ কেন্দ্রে ভোট ২৮ সেপ্টেম্বর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি সম্পূর্ণ করেছে…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top