News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্ৰিপুরা : কুমারঘাটে পুকুরের জলে উদ্ধার যুবকের ভাসমান মৃতদেহ, চাঞ্চল্য
Image

ত্ৰিপুরা : কুমারঘাটে পুকুরের জলে উদ্ধার যুবকের ভাসমান মৃতদেহ, চাঞ্চল্য

কুমারঘাট (ত্ৰিপুরা), ৭ আগস্ট (হি.স.) : কুমারঘাট থানাধীন ৯১ মাইল এলাকার এক পুকুরের জলে ভাসমান মৃতদেহ উদ্ধার হয়েছে। এ ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ও শোকের বাতাবরণ সৃষ্টি হয়েছে। মৃতদেহটি উত্তর পাবিয়াছড়া ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জনৈক ফকিরচাঁদ সরকারের ছেলে দুলাল সরকারের বলে শনাক্ত করা হয়েছে।

কুমারঘাট থানার এসআই সৈকত দে জানান, আজ রবিবার সকালে তরতাজা এক যুবকের মৃতদেহ পুকুরের জলে ভাসমান অবস্থায় উদ্ধারের খবর চাউর হলে কাতারে কাতারে ভিড় জমান এলাকার মানুষজন। ইত্যবসরে খবর দেওয়া হয় কুমারঘাট থানায়। ঘটনার খবর পেয়ে দলবল নিয়ে তিনি পৌঁছেন ঘটনাস্থলে। সেখানে মৃতদেহ উদ্ধার করলে সঙ্গে সঙ্গে তাঁকে দুলাল সরকার বলে শনাক্ত করেন প্রতিবেশীরা। দুলাল সরকারের পরনে ছিল ফুলস্লিভ শার্ট ও ফুল প্যান্ট। তবে পায়ে ছিল না চটি বা জুতো, জানান পুলিশের এসআই দে।

তাঁর পরিবারের লোকজন জানান, গতকাল দুপুর থেকে দুলালের কোনও খোঁজখবর পাওয়া যাচ্ছিল না। তাঁর সন্ধানে সম্ভাব্য সব জায়গায় খবরাখবর নিয়ে ব্যর্থ হন পরিবারের সদস্যরা। আজ সকালে পুকুরে তাঁর মৃতদেহ দেখে অবাক হয়ে যান পরিবার সহ স্থানীয়রা। পুকুরপাড়েই বুক চাপড়ে কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে প্রাথমিক তদন্ত করে ফটিকরায়ে সরকারি হাসপাতালের মর্গে পাঠিয়েছে ময়না তদন্তের জন্য। তবে দুলাল সরকারের মৃত্যু কীভাবে হয়েছে, তা জানতে তদন্ত করা হবে বলে জানান পুলিশ অফিসার সৈকত দে।

Releated Posts

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

হুমকি-ভয় দেখিয়ে নির্বাচন থেকে সরানো যাবে না, বার্তা জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে বিরোধীদের প্রার্থী দিতে বাধা দেওয়ার চেষ্টা বিজেপি ও তিপরা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

লোডশেডিং নয়, হচ্ছে বিদ্যুৎ বিভ্রাট: মন্ত্রী রতনলাল নাথ

আগরতলা, ১০ সেপ্টেম্বর: “বিদ্যুৎ ছাড়া রাজ্যের উন্নয়ন সম্ভব নয়। শিল্পের জন্য বিদ্যুৎ দরকার, হাসপাতালের জন্য বিদ্যুৎ দরকার, শিক্ষাক্ষেত্রেও…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top