News Flash

  • Home
  • প্রধান খবর
  • আর্থিক দুর্নীতি মামলায় অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন প্রত্যাহার করলেন দিল্লির মন্ত্রী সত্যেন্দ্র জৈন
Image

আর্থিক দুর্নীতি মামলায় অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন প্রত্যাহার করলেন দিল্লির মন্ত্রী সত্যেন্দ্র জৈন

নয়াদিল্লি, ৬ আগস্ট ( হি.স.) : আর্থিক দুর্নীতি মামলায় অভিযুক্ত দিল্লি সরকারের মন্ত্রী সত্যেন্দ্র জৈন দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন প্রত্যাহার করলেন। বিশেষ বিচারক গীতাঞ্জলি গোয়েল তার অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন খারিজ করে অন্তর্বর্তী আবেদন প্রত্যাহারের অনুমতি দেন।

শনিবার বিষয়টি ইতিমধ্যে আদালতে তালিকাভুক্ত করা হয়নি। তবে সত্যেন্দ্র জৈনের পক্ষে আইনজীবী এন হরিহরন বলেন, সত্যেন্দ্র জৈনকে আজই লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হচ্ছে, তাই তিনি অন্তর্বর্তী জামিনের আবেদন প্রত্যাহার করতে চান। এরপর আদালত অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন খারিজ করে তা প্রত্যাহারের অনুমতি দেন।
স্বাস্থ্যের কারণে আদালতের কাছে অন্তর্বর্তীকালীন জামিন চেয়েছিলেন সত্যেন্দ্র জৈন। গত ১৫ জুলাই থেকে তিনি লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালে ভর্তি ছিলেন। জৈনের অন্তর্বর্তীকালীন জামিনের আবেদনের বিরোধিতা করে ইডি বলে, লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতাল একটি দিল্লি সরকারি হাসপাতাল এবং সত্যেন্দ্র জৈনের মেডিকেল রিপোর্টে মিথ্যা হতে পারে। ইডি জানিয়েছে, সত্যেন্দ্র জৈন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী এবং এমন পরিস্থিতিতে তাঁর মেডিকেল রিপোর্টে অমিল হওয়ার সম্ভাবনা রয়েছে।

Releated Posts

বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবসে সাংবাদিকদের শুভেচ্ছা, গণতন্ত্রে নিরপেক্ষতার গুরুত্বের উপর জোর নেতাদের

নয়াদিল্লি, ৩ মে (আইএএনএস): বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সাংবাদিকদের শুভেচ্ছা জানিয়ে গণতন্ত্রে…

ByByNews Desk May 3, 2026

বিধাননগর গণনা কেন্দ্রের বাইরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা জোরদার

কলকাতা, ৩ মে (আইএএনএস): পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বিধাননগরে একটি গণনা কেন্দ্রের বাইরে তৃণমূল কংগ্রেস ও বিজেপি সমর্থকদের…

ByByNews Desk May 3, 2026

“ভারতের মানুষ বোকা নয়”, কংগ্রেসের ‘পাপ’ শেষ হয় না: কিরেন রিজিজুর তোপ

নয়াদিল্লি, ৩ মে (আইএএনএস): বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ করে কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু রবিবার বলেন, “ভারতের…

ByByNews Desk May 3, 2026

ভোটগণনায় কেন্দ্রীয় কর্মী মোতায়েন সংক্রান্ত ইসির সার্কুলারে সুপ্রিম কোর্টের নির্দেশকে স্বাগত তৃণমূলের

কলকাতা, ২ মে (আইএএনএস): পশ্চিমবঙ্গে ভোটগণনার সময়ে কেন্দ্রীয় সরকারি কর্মী মোতায়েন সংক্রান্ত নির্বাচন কমিশনের সার্কুলার নিয়ে সুপ্রিম কোর্টের…

ByByNews Desk May 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top