News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় দুই দিনে চার জন করোনা আক্রান্তের মৃত্যু, গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ১১৮, সুস্থ ২৩৪, সক্রিয় ৯১৭
Image

ত্রিপুরায় দুই দিনে চার জন করোনা আক্রান্তের মৃত্যু, গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ১১৮, সুস্থ ২৩৪, সক্রিয় ৯১৭

আগরতলা, ৬ আগস্ট (হি. স.) : ত্রিপুরায় আবারও চোখ রাঙাচ্ছে করোনা। গত দুই দিনে করোনা আক্রান্তে চার জনের মৃত্যু হয়েছে। তবে, দৈনিক সংক্রমণ প্রায় একই রয়েছে। সুস্থতা বেড়ে চলেছে। ফলে, করোনা আক্রান্ত চিকিত্সাধীন রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৯১৭।

গত ২৪ ঘন্টায় ত্রিপুরায় ১১৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। অন্যদিকে ২৩৪ জন সুস্থ হয়েছেন। মৃত্যু হয়েছে দুই জনের। লাগাতর দুই দিন দুই জন করে করোনা আক্রান্তের মৃত্যুতে জনমনে আবারও ভয়ের পরিবেশ কায়েম হয়েছে।

স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআরে ৩৪ জন এবং রেপিড অ্যান্টিজেনের মাধ্যমে ১৮৩৪ জনকে নিয়ে মোট ১৮৬৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে, আরটি-পিসিআরে ৯ জন এবং রেপিড অ্যান্টিজেনে ১০৯ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে। ফলে, দৈনিক সংক্রমণের হার বর্তমানে হয়েছে ৬.৩২ শতাংশ। সুস্থ হয়েছেন ২৩৪ জন।

ফলে, বর্তমানে ত্রিপুরায় করোনায় আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ৯১৭ জন। প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ১০৭২৪৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ১০৫৩২৮ জন সংক্রমণ থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন। রাজ্যে বর্তমানে করোনা-আক্রান্তের হার হয়েছে ৪.১৯ শতাংশ। তেমনি, সুস্থতার হার ৯৮.২১ শতাংশ। এদিকে ০.৮৭ শতাংশ হয়েছে মৃত্যুর হার। এছাড়া ত্রিপুরায় এখন পর্যন্ত ৯৩১ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিনে আরও জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে পশ্চিম জেলায় ১৪ জন, সিপাহিজলা জেলায় ৬ জন, খোয়াই জেলায় ৮ জন, গোমতী জেলায় ৩৩ জন, ধলাই জেলায় ৬ জন, ঊনকোটি জেলায় ১৮ জন, উত্তর ত্রিপুরা জেলায় ১১ জন এবং দক্ষিণ জেলায় ২২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। 

Releated Posts

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

হুমকি-ভয় দেখিয়ে নির্বাচন থেকে সরানো যাবে না, বার্তা জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে বিরোধীদের প্রার্থী দিতে বাধা দেওয়ার চেষ্টা বিজেপি ও তিপরা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

লোডশেডিং নয়, হচ্ছে বিদ্যুৎ বিভ্রাট: মন্ত্রী রতনলাল নাথ

আগরতলা, ১০ সেপ্টেম্বর: “বিদ্যুৎ ছাড়া রাজ্যের উন্নয়ন সম্ভব নয়। শিল্পের জন্য বিদ্যুৎ দরকার, হাসপাতালের জন্য বিদ্যুৎ দরকার, শিক্ষাক্ষেত্রেও…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top