News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নাবালিকাকে ধর্ষণের দায়ে যুবকের কুড়ি বছরের কারাদন্ড
Image

নাবালিকাকে ধর্ষণের দায়ে যুবকের কুড়ি বছরের কারাদন্ড

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ আগস্ট৷৷ ১৪ বছরের নাবালিকা ধর্ষণের দায়ে চিরঞ্জিত পাল (২৮) নামে বিবাহিত যুবকের কুড়ি বছরের সশ্রম কারাদণ্ড ঘোষণা করল বিলোনিয়া জেলা ও দায়রা জজ আদালত৷ নাবালিকা ধর্ষণ মামলায় অভিযুক্ত চিরঞ্জিত পাল নামে এক বিবাহিত ব্যক্তিকে কুড়ি বছরের সশ্রম কারাদন্ডের নির্দেশ দিয়েছেন বিলোনিয়া জেলা ও দায়রা জজ আশুতোষ পান্ডে৷ ঘটনার বিবরণে জানা যায়, ২০২০ সালের সেপ্ঢেম্বর মাসের ত্রিশ তারিখ সাব্রুম মহকুমার মনুবাজার থানাধীন মাধবনগর এলাকায় রাবার বাগানের জঙ্গলে রাত নয়টা নাগাদ বিবাহিত যুবক চিরঞ্জিত পাল তার বাড়িতে আসা আত্মীয় ১৪ বছরের নাবালিকাকে ধর্ষণ করে৷ চিরঞ্জিত পালের বাড়িতে সামাজিক অনুষ্ঠানে আসে একই এলাকার এই আত্মীয়৷ অভিযুক্ত চিরঞ্জিত নিজেদের রাবার বাগানে রাত ৯ টা নাগাদ যায় এবং সেখানে ঐ নাবালিকাকে মাংস নিয়ে রাবার বাগানে আসার জন্য বললে নাবালিকা এক বাটি মাংস নিয়ে রাবার বাগানে পৌঁছা মাত্রই তার উপরে হায়নার মতো হামলে পড়ে ধর্ষণ করে৷ তারপর এই ঘটনা কাউকে বললে তাকে প্রাণে মেরে ফেলা হবে বলে হুমকি দেয়৷ পরবর্তী সময়ে ওই নাবালিকা পুরো ঘটনা নিজের বাবা মাকে বললে সাত দিনের মাথায় ৬ অক্টোবর ২০২০ মানবাজার থানায় নাবালিকার বাবা পুরো ঘটনা জানিয়ে লিখিতভাবে মামলা করেন৷ মনুবাজার থানা ভারতীয় দণ্ডবিধির ৩৪১, ৩৭৬ ৫০৬ এবং পক্সো আইনে মামলা গ্রহণ করে তদন্ত শুরু করে অভিযুক্ত চিরঞ্জিত পালকে গ্রেফতার করে৷ এরই মধ্যে মনু বাজার থানার তদন্তকারী অফিসার সাব ইন্সপেক্টর সত্য রঞ্জন নন্দী তদন্ত শেষ করে আদালতে চার্জশিট প্রদান করলে আদালত এরই মধ্যে ১৫ জন সাক্ষীর সাক্ষ্য বাক্য গ্রহণ করে৷ অবশেষে বিলোনিয়া জেলা ও দায়রা জজ আশুতোষ পান্ডে চিরঞ্জিত পালকে দোষী সাব্যস্ত করে পক্সো আইনে কুড়ি বছরের সশ্রম কারাদণ্ড, কুড়ি হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডের নির্দেশ দেন৷  সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন পক্সো আইনের বিশেষ পিপি প্রভাত চন্দ্র দত্ত৷ স্বাভাবিকভাবেই এই বিচারে খুশি নাবালিকার পরিবার৷

Releated Posts

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top