News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগরতলা-কলকাতা স্পেশাল ট্রেন চালাবে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে
Image

আগরতলা-কলকাতা স্পেশাল ট্রেন চালাবে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে

মালিগাঁও, ৩ আগস্ট : যাত্রীদের অতিরিক্ত ভিড় হ্রাস করতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে উভয় দিক থেকে একটি ট্রিপের জন্য আগরতলা-কলকাতা-আগরতলার মধ্যে ভায়া দেওঘর হয়ে একটি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধা্ন্ত গ্রহণ করা হয়েছে। অতিরিক্তভাবে, যাত্রীদের অতিরিক্ত ভিড় হ্রাস করতে ডিব্রুগড়-এসএমভিটি-ডিব্রুগড়ের মধ্যে চলাচলকারী স্পেশাল ট্রেনটির পরিষেবা উভয় দিক থেকে আরও ১৩টি ট্রিপের জন্য তথা ০২ আগস্ট থেকে ২৮ অক্টোবর, ২০২২ পর্যন্ত অব্যাহত রাখারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।   

ট্রেন নং. ০৫৬২৮ (আগরতলা-কলকাতা) স্পেশাল আগরতলা থেকে শনিবার ৬ আগস্ট দুপুর ৩ টায় রওনা দিয়ে কলকাতা পৌঁছবে সোমবার ৮ আগস্ট সকাল ০৮.৫০ মিনিটে। ট্রেন নং. ০৫৬২৭ (কলকাতা-আগরতলা) স্পেশাল কলকাতা থেকে মঙ্গলবার ০৯ আগস্ট সকাল ৬ টায় রওনা দিয়ে আগরতলা রেলওয়ে স্টেশনে পৌঁছবে বৃহস্পতিবার ১১ আগস্ট ভোর রাত ৩ টায়। এই স্পেশাল ট্রেনে ১৬টি কোচ থাকবে। তাতে রয়েছে একটি এসি-৩ টিয়ার কোচ, ছয়টি শয়ন শ্রেণির কোচ, সাতটি সাধারণ দ্বিতীয় শ্রেণির কোচ ও দুটি লাগেজ কাম গার্ড ভ্যান।

আপার আসামের যাত্রীদের চলাচলের সুবিধার্থে ভারতের দক্ষিণ অংশের দিকে উন্নত যোগাযোগের ক্ষেত্রে ০২৯৮৬/০২৯৮৭ নং. (ডিব্রুগড় – এসএমভিটি বেঙ্গালুরু – ডিব্রুগড়) ট্রেনটি তার বিদ্যমান সময়সূচী, স্টপেজ এবং গঠন অনুযায়ী চলাচল করবে।
এছাড়াও, ট্রেন নং. ০৫৮০১/০৫৮০২ নিউ বঙাইগাঁও-গুয়াহাটি-নিউ বঙাইগাঁও প্যাসেঞ্জার স্পেশাল-এর চলাচল জাগীরোড পর্যন্ত পূর্বে ০২ আগস্ট পর্যন্ত সম্প্রসারণ করা হয়েছিল। এখন জাগীরোড পর্যন্ত সম্প্রসারণের মেয়াদ বৃদ্ধি করে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে।

এই ট্রেনগুলির স্টপেজ ও সময়সূচির বিশদ বিবরণ আইআরসিটিসি ওয়েবসাইটে পাওয়া যাবে এবং বিভিন্ন খবরের কাগজ ও উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের সোসিয়াল মিডিয়া প্ল্যাটফর্মেও অধিসূচিত করা হয়েছে। যাত্রার করার পূর্বে বিশদ বিবরণগুলি দেখে নেওয়ার জন্য যাত্রীদের অনুরোধ পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে।  

Releated Posts

কমলপুরে পুকুরে আবর্জনা ফেলার অভিযোগে ক্ষোভ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি এলাকাবাসীর

আগরতলা, ২ আগস্ট: ধলাই জেলার কমলপুর নগর পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডের ঋষিপাড়া এলাকায় একটি ব্যক্তিগত পুকুরে আবর্জনা ফেলার…

ByByReshmi Debnath Aug 2, 2026

কমলাসাগরে কালো গ্লাস ফিল্ম অপসারণ অভিযান ঘিরে পুলিশ-অটোচালকদের বচসা

আগরতলা, ২ আগস্ট:  কমলাসাগরের লেম্বুতুলি এলাকায় রবিবার গাড়ির কালো গ্লাস ফিল্ম (গ্লাস পেপার) অপসারণ ও ট্রাফিক আইন প্রয়োগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

খুমুলুঙ হাসপাতালের সামনে থেকে চুরি হওয়া অটো উদ্ধার, বিশ্রামগঞ্জে জঙ্গলে ফেলে পালাল চোরেরা

আগরতলা, ২ আগস্ট: খুমুলুঙের খেরেংবার হাসপাতালের সামনে থেকে চুরি হওয়া একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করেছে বিশ্রামগঞ্জ থানার পুলিশ।…

ByByReshmi Debnath Aug 2, 2026

৩০ লক্ষ টাকার বাজেটে কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়নের ৫৯তম দুর্গাপূজা, ‘কাচের মায়াজাল’ থিমে চমক

আগরতলা, ২ আগস্ট: রাজধানী আগরতলার অন্যতম ঐতিহ্যবাহী কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়ন এ বছর ৩০ লক্ষ টাকার বাজেটে তাদের ৫৯তম…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top