News Flash

  • Home
  • দেশ
  • রামবানে পুলিশ পোস্টের কাছে গ্রেনেড ফেটে বিস্ফোরণ, কেউ হতাহত হননি
Image

রামবানে পুলিশ পোস্টের কাছে গ্রেনেড ফেটে বিস্ফোরণ, কেউ হতাহত হননি

জম্মু, ২ আগস্ট (হি.স.): জম্মু-কাশ্মীরের রামবান জেলায় পুলিশ পোস্টের কাছে গ্রেনেড ফেটে ভয়াবহ বিস্ফোরণ ঘটল। সৌভাগ্যবশত এই বিস্ফোরণে কেউ হতাহত হননি। মঙ্গলবার সকালে রামবান জেলার গুল থানার অন্তর্গত একটি পুলিশ পোস্টের কাছে গ্রেনেড ফেটে বিস্ফোরণ হয়।

জম্মু জোনের এডিজিপি মুকেশ সিং জানিয়েছেন, রামবান জেলার গুল থানার অন্তর্গত একটি পুলিশ পোস্টের কাছে গ্রেনেড বিস্ফোরণের পর একটি চিঠি পাওয়া যায়। সেই চিঠিতে দাবি করা হয়, জম্মু-কাশ্মীর ঘজনাভি ফোর্স এই বিস্ফোরণ ঘটিয়েছে। পরে ওই এলাকায় তল্লাশি চালায় পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ও সেনাবাহিনী। মামলা দায়ের করা হয়েছে ও তদন্ত শুরু হয়েছে। এই বিস্ফোরণে কেউ হতাহত হননি বলে জানিয়েছে পুলিশ।

Releated Posts

বড় শহরের গণ্ডি পেরিয়ে ভারতের স্টার্টআপ জগৎ, ছোট শহরের যুবকরাও গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের স্টার্টআপ সাফল্যের কাহিনি আর শুধুমাত্র বড় শহরকেন্দ্রিক নয়। দেশের ছোট শহর ও মফস্বলের…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে পুরনো খুনের মামলায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে শুক্রবার একটি পুরনো মামলায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top