News Flash

  • Home
  • দেশ
  • মোদী ও শাহের টুইটার অ্যাকাউন্টে প্রোফাইল ছবির পরিবর্তন, জাতীয় পতাকা রাখলেন উভয়েই
Image

মোদী ও শাহের টুইটার অ্যাকাউন্টে প্রোফাইল ছবির পরিবর্তন, জাতীয় পতাকা রাখলেন উভয়েই

নয়াদিল্লি, ২ আগস্ট (হি.স.): মাইক্রোব্লগিং সাইট টুইটারে নিজেদের প্রোফাইল ছবি পরিবর্তন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের ছবির পরিবর্তে প্রোফাইল ছবিতে ভারতের জাতীয় পতাকার ছবি আপলোড করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সিদ্ধান্ত নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। অমিত শাহও টুইটারের প্রোফাইল থেকে নিজের ছবি সরিয়ে ভারতের জাতীয় পতাকা রেখেছেন।

ভারত এখন স্বাধীনতার ৭৫ তম বছর উদযাপন করছে। স্বাধীনতার ৭৫ তম বছর উদযাপনের অঙ্গ হিসেবে ”হর ঘর তিরঙ্গা” অভিযানের অধীনে টুইটারে নিজেদের ছবি পরিবর্তন করে জাতীয় পতাকা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রসঙ্গত, এবার ঘরে ঘরে স্বাধীনতা দিবস উদযাপনের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। “আজাদি কা অমৃত মহোৎসব” গণ অভ্যুত্থানে পরিণত হোক, দেশবাসীর কাছে এই আবেদন রেখেছেন তিনি। সেই অভিযানের সূচনা করে দিয়েছেন প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

Releated Posts

মাদ্রাসা নিয়ে তসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা এআইএমপিএলবি-এর

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড (এআইএমপিএলবি) মঙ্গলবার বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনের মাদ্রাসা সম্পর্কে…

ByBySandeep Biswas Aug 4, 2026

বাঁকিপুরে জয় নয়, বিজেপির পরাজয়ই বড় বার্তা: প্রশান্ত কিশোর

পাটনা, ৪ আগস্ট (আইএএনএস): বিহারের বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনের ফলকে জন সুরাজ পার্টির জয়ের চেয়ে বিজেপির পরাজয় হিসেবেই বেশি…

ByByNews Desk Aug 4, 2026

পাঞ্জাব ভোটের আগে রাজনৈতিক দলগুলিতে অনুপ্রবেশের ছক আইএসআই-এর? গোয়েন্দাদের সতর্কবার্তা

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পাঞ্জাবে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মূলধারার রাজনৈতিক দলগুলিতে খালিস্তানপন্থী সমর্থকদের অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা…

ByByNews Desk Aug 4, 2026

মন্ত্রীদের ছেলেদের ‘হানিট্র্যাপে’ ফেলার ছক? জইশ-যোগে ধৃত চক্রের তদন্তে নতুন তথ্য, খতিয়ে দেখছে পশ্চিমবঙ্গ এসটিএফ

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গ স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর হাতে ধরা পড়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-যোগের সন্দেহভাজন একটি মডিউলের তদন্তে…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top