News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • করিমগঞ্জে ‘ড্রাগস ডিসপোজাল প্রোগ্রাম’-এর অধীন ৬৮ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস পুলিশের
Image

করিমগঞ্জে ‘ড্রাগস ডিসপোজাল প্রোগ্রাম’-এর অধীন ৬৮ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস পুলিশের

করিমগঞ্জ (অসম), ৩০ জুলাই (হি.স.) : ‘ড্রাগস ডিসপোজাল প্রোগ্রাম’-এর অধীন করিমগঞ্জেও আজ শনিবার ৬৮ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে পুলিশ প্রশাসন।

অসমকে মাদকমুক্ত করার অঙ্গীকার নিয়ে করিমগঞ্জ পুলিশ শনিবার এক ব্যাপক মাদক ধ্বংস কর্মসূচি পালন করেছে। এদিন রাজ্য পুলিশের দক্ষিণ রেঞ্জের ডিআইজি কঙ্কন শইকিয়া, পুলিশ সুপার পদ্মনাভ বরুয়া, জেলাশাসক মৃদুল যাদব, বিএসএফ ও সিআরপিএফ এবং পুলিশের পদস্থ আধিকারিকদের উপস্থিতিতে করিমগঞ্জের জুনিতলা পুলিশ রিজার্ভ মাঠে প্রায় ৬৮ কোটি টাকার নানা জাতীয় স্তূপীকৃত মাদকদ্রব্যে অগ্নিসংযোগ ধ্বংস করা হয়েছে।

করিমগঞ্জের পুলিশ সুপার পদ্মনাভ বরুয়া জানান, প্রায় ৫.১৮৫ কেজি গাঁজা, ৫ লক্ষ ৯৫ হাজার ৩৬৬টি ইয়াবা ট্যাবলেট, ৩.৬৫৩ কেজি হেরোইন এবং ৭৬ হাজার ১০৩ শিশি ফেনসিডাইল কফ সিরাপ আজ তাঁরা ধ্বংস করেছেন।

রাজ্য পুলিশের দক্ষিণ রেঞ্জের ডিআইজি কঙ্কন শইকিয়া জানান, গত কয়েক মাসে করিমগঞ্জ পুলিশ জেলা জুড়ে একাধিক অভিযান চালিয়ে যে সব মাদক বাজেয়াপ্ত করেছে, আজ সেগুলি ধ্বংস করা হয়েছে। করিমগঞ্জ পুলিশ আগামী দিনেও এ ধরনের মাদক-বিরোধী অভিযান অব্যাহত রাখবে, আশা ব্যক্ত করেছেন ডিআইজি শইকিয়া। জেলায় এ ধরনের মাদক-আতঙ্ক নির্মূল করতে তিনি করিমগঞ্জের সংবাদকর্মী ও জনগণকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার জন্য অনুরোধ জানিয়েছেন।

এখানে উল্লেখ করা যেতে পারে, গত কয়েক মাসে অসম পুলিশ কর্তৃক বাজেয়াপ্তকৃত সমস্ত অবৈধ নেশার ওষুধ তথা মাদকদ্রব্য আজ গোট অসম জুড়ে ধ্বংস কার্যক্রম চলছে। গত বছরের ১৭ এবং ১৮ জুলাইও অনুরূপভাবে রাজ্যের বিভিন্ন জেলায় বাজেয়াপ্তকৃত মাদকদ্রব্যে অগ্নিসংযোগ করে ধ্বংস করা হয়েছিল।

Releated Posts

অসমের নিরাপত্তা নিয়ে কোনও আপস নয়, উন্নয়নও সমান গুরুত্বপূর্ণ: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১৩ মে (আইএএনএস) : অসমের নিরাপত্তার প্রশ্নে কোনওরকম আপস করা হবে না বলে বুধবার স্পষ্ট জানিয়ে দিলেন…

ByByTaniya Chakraborty May 13, 2026

অসমে ইউসিসি কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১৩ মে (আইএএনএস) : অসমে ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করতে বিজেপি সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে বুধবার ফের…

ByByTaniya Chakraborty May 13, 2026

মণিপুরে জঙ্গি হামলায় নিহত ৩ কুকি চার্চ নেতা, উত্তেজনা কাঙপোকপিতে

ইম্ফল, ১৩ মে (আইএএনএস) : মণিপুরের কাঙপোকপি জেলায় বুধবার সশস্ত্র জঙ্গিদের হামলায় কুকি সম্প্রদায়ের অন্তত তিনজন নিহত হয়েছেন।…

ByByTaniya Chakraborty May 13, 2026

বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধনে প্রস্তুত মেঘালয়: মুখ্য নির্বাচনী আধিকারিক

শিলং, ১২ মে (আইএএনএস): মেঘালয়ে বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) প্রক্রিয়া চালানোর জন্য নির্বাচন দফতর…

ByByTaniya Chakraborty May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top