নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই৷৷ মামাতো ভাই কতৃক ধর্ষণের শিকার আপন পিসতুতো নাবালিকা বোন৷ ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানার যুবরাজনগর এলাকায়৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ সভ্য সমাজে ধর্ষণের মতো নিকৃষ্টতম ঘটনা যেন দিনের দিন বেড়েই চলেছে৷ এবার আপন পিসতুতো নাবালিকা বোনকে ধর্ষণ করে মামাতুতো ভাই৷
বোনের মতো পবিত্র সম্পর্ককেও কালিমালিপ্ত করলো এই নরপিশাচ মামাতো ভাই৷ অভিযুক্ত মামাতো ভাই রোসন উদ্দিন (২২) বর্তমানে পলাতক৷ এই ন্যাক্কারজনক ঘটনাটি সংঘটিত হয়েছে উত্তর জেলার ধর্মনগর থানাধীন যুবরাজনগর এলাকায়৷ জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে যুবরাজনগর এলাকার বাসিন্দা রোসন তার পিসির বাড়িতে এসে একাকীত্বের সুযোগকে কাজে লাগিয়ে তার আপন পিসতুতো নাবালিকা বোনকে ফুসলিয়ে বাড়ি থেকে অন্যত্র নিয়ে বলপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়৷ পরবর্তীতে নাবালিকা মেয়েটি কোনভাবে বাড়িতে ফিরে আসলে তার শারিরীক অসুস্থতা দেখে পরিবারের লোকজনের সন্দেহ হয়৷ তখন তাকে জিজ্ঞেস করলে সে সবিস্তারে ঘটনা জানায়৷ সাথে সাথে নাবালিকাকে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আসে পরিবারের লোকজন৷ বর্তমানে সে জেলা হাসপাতালেই চিকিৎসাধীন৷ এদিকে নাবালিকার পরিবারের তরফে ধর্মনগর মহিলা থানায় একটি ধর্ষণের মামলা রুজু করা হয়৷ পুলিশ লিখিত অভিযোগ পেয়ে পকসো ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করেছে৷
অভিযুক্ত ধর্ষনকারী ঘটনার পর গা ঢাকা দিয়েছে৷ অপরদিকে, নাবালিকার মা জানান ঘরের নির্জনতার সুযোগে রোসন তার নাবালিকা মেয়েকে ছাগল আনার বাহানায় বাড়ি থেকে খানিকটা দূরের বাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করে৷ জানা গেছে, অভিযুক্ত ধর্ষনকারীর দুই বৌ রয়েছে৷

যুবরাজনগরে নাবালিকাকে ধর্ষণ, পলাতক অভিযুক্ত
Tags:
Releated Posts
আগরতলায় প্লাইউড কারখানায় ভারতীয় মানক ব্যুরোর অভিযান, ৭০২টি প্লাইউড জব্দ
আগরতলা, ১২ জুন: ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং মানহীন পণ্যের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের অংশ হিসেবে ভারতীয় মানক ব্যুরো (বিআইএস)…
বর্তমান কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি, ১৪ থেকে ১৬ জুন রবীন্দ্র ভবনে জনকল্যাণ শিবির
আগরতলা, ১২ জুন: বর্তমান কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে আগামী ১৪-১৬ জুন রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্যভিত্তিক জনকল্যাণ…
নার্সদের তথ্য হালনাগাদের সময়সীমা বৃদ্ধির দাবিতে স্বাস্থ্য অধিকর্তার কাছে যুব কংগ্রেসের ডেপুটেশন
আগরতলা, ১২ জুন: ত্রিপুরা নার্সিং কাউন্সিলের অধীনে নিবন্ধিত নার্সদের তথ্য হালনাগাদের জন্য নির্ধারিত সময়সীমা বৃদ্ধির দাবিতে আজ স্বাস্থ্য…
আগরতলা বিমানবন্দরে সিআইএসএফ জওয়ানদের জন্য ড্রোন সচেতনতা প্রদর্শনী, নিরাপত্তা জোরদারে উদ্যোগ আসাম রাইফেলসের
আগরতলা, ১২ জুন: আধুনিক প্রযুক্তির ক্রমবর্ধমান ব্যবহার এবং ড্রোনভিত্তিক সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি বাড়াতে আগরতলা বিমানবন্দরে সিআইএসএফ…


















