News Flash

  • Home
  • দেশ
  • অর্থনীতিতে স্থিতিশীলতা প্রদান করেছে ডেয়ারি, অগ্রগতির নতুন সুযোগও দিয়েছে : প্রধানমন্ত্রী
Image

অর্থনীতিতে স্থিতিশীলতা প্রদান করেছে ডেয়ারি, অগ্রগতির নতুন সুযোগও দিয়েছে : প্রধানমন্ত্রী

সবরকান্থা, ২৮ জুলাই (হি.স.): অর্থনীতিতে স্থিতিশীলতা প্রদান করেছে ডেয়ারি, অগ্রগতির নতুন সুযোগও দিয়েছে। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার গুজরাটের সবরকান্থার গাধোড়া চৌকিতে সবর ডেয়ারির একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, “গুজরাটে যেমন সেচ সুবিধা সম্প্রসারিত হয়েছে, তেমনই আমরা কৃষি ও পশুপালনের ক্ষেত্রে অনেক উন্নয়ন করেছি এবং ডেয়ারি তাতে শক্তি প্রদান করেছে। ডেয়ারি অর্থনীতিতে স্থিতিশীলতাও দিয়েছে, নিরাপত্তা দিয়েছে এবং অগ্রগতির নতুন সুযোগও দিয়েছে।”

কৃষকদের আয় বাড়ানোর লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের নিরন্তর কাজ করে চলেছে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, “বিগত দুই দশক ধরে গুজরাটে যে ব্যবস্থা করা হয়েছিল, তার ভালো ফল এখন পাওয়া যাচ্ছে। বর্তমানে গুজরাটের দুগ্ধের বাজার এক লক্ষ কোটি টাকায় পৌঁছেছে। গুজরাটের সমবায়ের একটি সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে এবং সংস্কৃতি রয়েছে। সমবায় রয়েছে বলেই তো সমৃদ্ধি রয়েছে। দুধ সংক্রান্ত সমবায় আন্দোলনের ফলে যে সাফল্য অর্জিত হয়েছে, আমরা এখন তা চাষের সঙ্গে সম্পর্কিত অন্যান্য ক্ষেত্রেও সম্প্রসারিত করছি।” মোদী বলেছেন, “কৃষকের আয় বাড়ানোর লক্ষ্যে বিগত ৮ বছরে কেন্দ্রীয় সরকারের প্রচেষ্টার কারণে গুজরাট-সহ দেশের বিভিন্ন প্রান্তে কৃষকদের আয় বাড়ছে। উদ্যানপালন, পশুপালন, মৎস্য চাষের কারণে কৃষকদের আয়ও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ছোট জমির মালিক এমন কৃষকদের আয়ও বেড়েছে। অর্থাৎ ফসল ছাড়া বিকল্প আয়ের উৎস নিয়ে কাজ করার কৌশল বর্তমানে কাজ করছে।” প্রধানমন্ত্রী বলেছেন, “চাষের খরচ কমানোর জন্য আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। নিম কোটেড ইউরিয়া, সারের বন্ধ কারখানা পুনরায় চালু করার কাজ শুরু হয়েছে।”

Releated Posts

বাণিজ্য ও কূটনৈতিক প্রভাব বাড়াতে ব্রিকস শীর্ষ সম্মেলন গুরুত্বপূর্ণ: ভারতীয় নেতারা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলন ভারতের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্যের নতুন…

ByByNews Desk Sep 12, 2026

সন্ত্রাসে অর্থ জোগান ও মাদক পাচারের বিরুদ্ধে নজরদারি বাড়াতে সম্মত ব্রিকস দেশগুলি

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগান, মাদক সংক্রান্ত অপরাধের অর্থপাচার এবং অবৈধ ভার্চুয়াল সম্পদ লেনদেনে তথ্য ও…

ByByNews Desk Sep 12, 2026

দলীয় প্রতীক নিয়ে টানাপোড়েনের মাঝে তৃণমূলকে কড়া আক্রমণ দিলীপ ঘোষের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দলীয় প্রতীক নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে নির্বাচন কমিশনের সামনে টানাপোড়েনের আবহে রাজ্যের…

ByByNews Desk Sep 12, 2026

পরিবারতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে তৃণমূল চলতে পারে না: রিতব্রত

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসকে কোনওভাবেই পরিবারতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে পরিচালনা করতে দেওয়া উচিত নয় বলে মন্তব্য…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top