News Flash

  • Home
  • দেশ
  • PM Modi: ২৮ ও ২৯ জুলাই দুই রাজ্য সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ কর্মসূচি রয়েছে মোদীর
Image

PM Modi: ২৮ ও ২৯ জুলাই দুই রাজ্য সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ কর্মসূচি রয়েছে মোদীর

নয়াদিল্লি, ২৭ জুলাই (হি.স.): আগামী ২৮ ও ২৯ জুলাই, অর্থাৎ বৃহস্পতিবার ও শুক্রবার দুই রাজ্য সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথমে মোদী যাবেন গুজরাটে, এরপর যাবেন তামিলনাড়ুতে। দেশের দুই প্রান্তের দুই রাজ্যে একাধিক কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। যেমন একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী, এছাড়াও ৪৪ তম দাবা অলিম্পিয়াড ওপেনের সূচনা করবেন তিনি।

বৃহস্পতিবার দুপুর বারোটা নাগাদ গুজরাটের সবরকান্ঠার গাধোদা চৌকিতে সাবার ডেইরির একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। তারপরে প্রধানমন্ত্রী চেন্নাই ভ্রমণ করবেন এবং চেন্নাইয়ের জওহরলাল নেহরু ইন্ডোর স্টেডিয়ামে সন্ধ্যা ৬টা নাগাদ ৪৪ তম দাবা অলিম্পিয়াডের উদ্বোধন করবেন। শুক্রবার সকাল দশটা নাগাদ আন্না বিশ্ববিদ্যালয়ের ৪২ তম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে তিনি গিফট সিটি পরিদর্শনের জন্য গান্ধীনগরে যাত্রা করবেন, সেখানে বিকেল চারটে নাগাদ বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী।

Releated Posts

‘উসকানিমূলক’ মন্তব্যের অভিযোগে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ

কলকাতা, ১০ জুন (আইএএনএস): প্রাক্তন রাজ্য মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ‘অশালীন’, ‘মহিলাবিদ্বেষী’ এবং ‘উসকানিমূলক’…

ByByNews Desk Jun 10, 2026

দফতর বণ্টন ঘোষণা, স্বরাষ্ট্র নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী; অর্থ দফতর পেলেন স্বপন দাশগুপ্ত

কলকাতা, ১০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার বুধবার নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বণ্টনের চূড়ান্ত…

ByByNews Desk Jun 10, 2026

মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিল ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারদের নিশানায় কংগ্রেস

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশ থেকে আসন্ন রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজনের মনোনয়নপত্র বাতিল হওয়াকে কেন্দ্র করে…

ByByNews Desk Jun 10, 2026

যুবকদের কর্মসংস্থান বাড়াতে অবসরপ্রাপ্ত আধিকারিক ও পরামর্শদাতাদের পুনর্নিয়োগ পর্যালোচনায় তামিলনাড়ু সরকার

চেন্নাই, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় কমানো এবং যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন দফতরে চুক্তিভিত্তিক বা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top