News Flash

  • Home
  • খেলা
  • Football:কিল্লায় পিত্রাকামি ফুটবলের কোয়ার্টার ফাইনালের লাইন আপ তৈরি, শুরু ২৭শে

Football:কিল্লায় পিত্রাকামি ফুটবলের কোয়ার্টার ফাইনালের লাইন আপ তৈরি, শুরু ২৭শে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই।।চূড়ান্ত হয়ে গেলো কোয়ার্টার ফাইনালের লাইন আপ। ২৭ জুলাই থেকে শুরু হবে কোয়ার্টার ফাইনাল। প্রথম কোয়ার্টার ফাইনালে আমলকবাড়ি খেলবে তুলসীরাম বাড়ির বিরুদ্ধে। পিত্রা কামি সুপার কাপ ফুটবল প্রতিযোগিতায়। খেলা হচ্ছে পিত্রা কামি স্কুল মাঠে। আসরের উদ্যোক্তা হোলি অ্যাসোসিয়েশন(‌ পিত্রা কামি ক্লাব)‌। রবিবার গ্রুপ লিগের শেষ ম্যাচ হয়। তাতে জয় পেয়েও গোলপার্থক্যে ছিটকে গেলো জয়িং বাড়ি। শেষ আটে জায়গা করে নিসো রাইয়াবাড়ি। এদিন জয়িংবাড়ির মুখোমুখি হয়েছিলো উদ্যোক্তা পিত্রাকামি। ম্যাচে জয়িংবাড়ি দল জয়লাভ করে ২-‌০ গোলে। বিজয়ী জয়িংবাড়ি দলের পক্ষে বিশ্বজিৎ জমাতিয়া এবং সুবল জমাতিয়া গোল করেন। খেলা পরিচালনা করেন রেফারি মেজর জমাতিয়া। প্রসঙ্গত:‌ আসরের চ্যাম্পিয়ন এবং রানার্স দল সুদৃশ্য ট্রফি সহ প্রাইজমানি বাবদ পাবে যথাক্রমে ৫০ এবং ৩০ হাজার টাকা। এছাড়া থাকছে আকর্ষনীয় পুরস্কার।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top