News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Arrest:নেশার টাকা জোগাড় করতে স্কুলের বই চুরি, আটক যুবক
Image

Arrest:নেশার টাকা জোগাড় করতে স্কুলের বই চুরি, আটক যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই৷৷ নেশার টাকা জোগাড় করতে গিয়ে স্কুলের থেকে রাতের আঁধারে বই চুরি করল এক যুবক৷ স্কুলের মূল্যবান বই চুরি করে সে কাগজ হিসেবে বিক্রি করে সেই টাকা দিয়ে নেশা সামগ্রিক ক্রয় করে বলে স্বীকার করেছে৷ ঘটনা সোনামুড়ায়৷ ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷
নেশা সেবন করতে শহরের স্কুলের থেকে বই সহ বিভিন্ন সামগ্রী চুরি করছে যুবক৷ রাতের আঁধারে সোনামুড়া শহরের প্রাণকেন্দ্র তথা সোনামুড়া মহকুমা শাসকের অফিস লাগোয়া নবদ্বীপ চন্দ্র ইনস্টিটিউশন থেকে হাত সাফ করতে গিয়ে বাজারের রাত্রিকালীন প্রহরীদের হাতে আটক এক চোর৷ নাম কালাম মিয়া৷ বয়স আনুমানিক ২৭৷ ঘটনা শনিবার  রাতে৷ ঘটনার বিবরণে জানা যায় বাজারের রাত্রকালীন প্রহরীরা বাজারে টহলরত অবস্থায় দেখতে পায়  নবদ্বীপ চন্দ্র ইনস্টিটিউশন থেকে কতগুলো বই নিয়ে বেরিয়ে আসছে  এক ব্যক্তি৷ তখন সন্দেহ বশত তারা এগিয়ে গিয়ে  কালা মিয়াকে আটক করে৷ তখন তারা তার কাছ থেকে জানতে পারে সে বইগুলিকে সোনামুড়া মহকুমা শাসকের অফিস সংলগ্ণ পরিত্যক্ত রুমগুলিতে একত্রিত করে রেখেছিল এবং সেখান থেকে সেই বই গুলি পরবর্তী সময়ে সে বিক্রি করবে৷ অবাক করার বিষয় হচ্ছে সোনামুড়া মহকুমা শাসকের অফিস সংলগ্ণ ওই সকল পরিত্যক্ত রুমগুলিতে গিয়ে দেখা মিলেছে বিভিন্ন নেশা সামগ্রী৷ পরবর্তী সময়ে তারা দ্রুত যুবককে সোনামুড়া থানা পুলিশের হাতে হস্তান্তর করে৷ তবে উল্লেখযোগ্য বিষয় হলো ধৃত চোর  স্বীকার করেছে সে এর আগেও এই বিদ্যালয় থেকে বই চুরি করে অন্যত্র বিক্রি করেছে৷ নেশার কবলে পরে যুবসমাজ এতটাই অধঃপতনের দিকে ধাবিত হচ্ছে শেষপর্যন্ত নেশার টাকা জোগাড় করতে বিভিন্ন বাড়ি ঘর দোকান পাটে চুরি করার পাশাপাশি সুকল থেকে বইসহ অন্যান্য শিক্ষা সামগ্রী পর্যন্ত চুরি করে বিক্রি করে দিচ্ছে৷ এর চেয়ে দুর্ভাগ্যের আর কি হতে পারে?

Releated Posts

জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে চিকিৎসককে হেনস্থার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি মহিলা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে এক মহিলা চিকিৎসকের মোবাইল চুরি ও তাঁকে হেনস্থার অভিযোগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

দেবীপুরে পাঁচ কুকুরের তাণ্ডবের অভিযোগ, ৮টি ছাগল-ভেড়ার মৃত্যু, ক্ষুব্ধ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: পশ্চিম ত্রিপুরা জেলার মধুপুর থানাধীন দেবীপুরের ২৬ কার্ড এলাকায় এক ব্যক্তির পোষা পাঁচটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

নীট-২০২৬-এ রাজ্যে প্রথম বিলোনিয়ার বৈভব রায়, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১৬৮

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ আগস্ট: নীট-২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার কৃতি ছাত্র…

ByByReshmi Debnath Aug 2, 2026

সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ, তদন্তের দাবি

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ২ আগস্ট:  সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে। জাতীয় সড়কের ধারে সৌন্দর্যায়নের উদ্দেশ্যে…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top