News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Blood Donation :খোয়াই জেলা পুলিশের উদ্যোগে রক্তদান শিবির ও সংবর্ধনা অনুষ্ঠান
Image

Blood Donation :খোয়াই জেলা পুলিশের উদ্যোগে রক্তদান শিবির ও সংবর্ধনা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুলাই৷৷  খোয়াই জেলা পুলিশের উদ্যোগে রক্তদান শিবির ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত জেলা পুলিশ সুপারের কার্যালয়ে৷ রক্তদান শিবিরের আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্য পুলিশের মহা নির্দেশক৷ শনিবার সামাজিক কর্মসূচির অঙ্গ হিসেবে খোয়াই জেলা পুলিশ সুপারের কার্যালয়ে স্বেচ্ছায় রক্তদান শিবির সংগঠিত করা হল৷ শনিবার দুপুরে খোয়াই জেলা পুলিশের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়৷ রক্তদান শিবিরের উদ্বোধন করেন রাজ্য পুলিশের ডিআইজি ভি এস যাদব৷ এছাড়াও এদিন উপস্থিত ছিলেন ক্রিড়া পর্ষদের সচিব অমিত রক্ষিত, খোয়াই জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী, খোয়াই পুর পরিষদের চেয়ারপারসন দেবাশীষ নাথ শর্মা সহ পদ্মশ্রী স্বামী শিবানন্দ বাবা সহ অন্যান্যরা৷ এদিন অনুষ্ঠানে পদ্মশ্রী স্বামী শিবানন্দ বাবাকে জেলা পুলিশের উদ্যোগে রাজ্য পুলিশের মহানির্দেশক ভি এস যাদব সংবর্ধনা জ্ঞাপন করেন৷পাশাপাশি এই বছর মাধ্যমিক পরীক্ষায় খোয়াই জেলার সর্বোচ্চ নম্বর প্রাপ্ত পড়ুয়া দীপিকা সূত্রধরেকে ১৫ হাজার টাকার চেক তুলে দেন৷ এদিন প্রায় ৪০ জন রক্তদাতা এই রক্তদান শিবিরে রক্ত দান করেন৷ বক্তব্য রাখতে গিয়ে রাজ্য পুলিশের মহা নির্দেশক খোয়াই জেলা পুলিশকে নেশা বিরোধী অভিযানের সাফল্যের জন্য ভূয়সী প্রশংসা করেন৷ তিনি যুব সমাজকে বার্তা দিতে গিয়ে বলেন, নেশা থেকে দূরে থাকার জন্য এবং স্বামী শিবানন্দ বাবার মত যোগ সাধনা করার জন্য৷ আরো বলেন ,রাজ্যের আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি রাজ্য পুলিশের উদ্যোগে বিভিন্ন ধরনের প্রয়াস জারি রেখেছি৷পুলিশের নানা সামাজিক কর্মসূচি শুরু হয়েছে৷যেমন রক্তদান শিবির, গরিব মেহনতি অসহায় ছাত্র ছাত্রীদের পাশে দাঁড়ানো, অসহায়দের সাহায্য করা৷ এদিন এই অনুষ্ঠানের শেষে জেলা পুলিশ সুপার কার্যালয়ের চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়৷ অতিথিরা বৃক্ষরোপণ করেন৷ আগামী দিনেও এই ধরনের কর্মসূচি জারি থাকবে বলে জানান৷

Releated Posts

ওএনজিসির ভারী যান চলাচলে রাস্তার বেহাল দশার অভিযোগ, উত্তর রামনগরে পথ অবরোধ

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: ওএনজিসির ভারী যানবাহন চলাচলের কারণে রাস্তার বেহাল দশা—এমন অভিযোগ তুলে বৃহস্পতিবার সকালে পথ অবরোধ করে…

ByByReshmi Debnath Sep 17, 2026

বিশালগড়ে ফের চুরির ঘটনা, স্কুলের বৈদ্যুতিক তার নিয়ে চম্পট চোরের দল

বিশালগড়, ১৭ সেপ্টেম্বর: বিশালগড়ে ফের চুরির ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে। এবার চোরের দল হানা দিয়েছে বিশালগড় বিবেকানন্দ শিশু নিকেতন…

ByByReshmi Debnath Sep 17, 2026

শরীরচর্চা ও সুস্থ জীবনের বার্তা, তেলিয়ামুড়ায় বিএসএফের ‘স্পন্দন’ ম্যারাথন

তেলিয়ামুড়া, ১৭ সেপ্টেম্বর: শরীরচর্চা, শারীরিক সক্ষমতা এবং সুস্থ জীবনযাপনের বার্তা নিয়ে বিএসএফের উদ্যোগে অনুষ্ঠিত হল ১২ কিলোমিটার রাজ্যভিত্তিক…

ByByReshmi Debnath Sep 17, 2026

দুই ঘণ্টায় স্কুটি চুরি মামলার কিনারা, দুই অভিযুক্ত আটক

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: ভোরবেলা স্কুটি চুরির ঘটনার মাত্র দুই ঘণ্টার মধ্যে দুই অভিযুক্তকে আটক করে চুরি যাওয়া স্কুটি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top