News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • ভারতীয় জনতা যুবমোর্চার করিমগঞ্জ জেলা সভাপতি পদে নিয়োজিত বিশ্বরূপ ভট্টাচার্য
Image

ভারতীয় জনতা যুবমোর্চার করিমগঞ্জ জেলা সভাপতি পদে নিয়োজিত বিশ্বরূপ ভট্টাচার্য

করিমগঞ্জ (অসম), ২৩ জুলাই (হি.স.) : ভারতীয় জনতা যুব মোর্চার করিমগঞ্জ জেলা সভাপতি হিসেবে নিয়োজিত হয়েছেন বিশ্বরূপ ভট্টাচার্য। তিনি অমিত পালের স্থলাভিসিক্ত হয়েছেন। প্রদেশ বিজেপি সভাপতি ভবেশ কলিতার অনুমোদনে যুবমোর্চার প্রদেশ সভাপতি সিদ্ধাঙ্কু অঙ্কুর বরুয়া বিশ্বরূপ ভট্টাচার্যকে যুব মোর্চার করিমগঞ্জ জেলা সভাপতি হিসেবে নিয়োজিত করা হয়েছে নির্দেশিকা জারি করেছেন। তাঁর ওপর এই গুরুদায়িত্ব অর্পণের জন্য প্রদেশ বিজেপি সভাপতি এবং ভারতীয় জনতা যুবমোর্চার প্রদেশ সভাপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নবনিযুক্ত যুবমোর্চার জেলা সভাপতি বিশ্বরূপ ভট্টাচার্য।

দল এবং সংগঠনের কাজে নিজের একশো শতাংশ নিষ্ঠা ও দক্ষতা প্রয়োগ করার যথাসাধ্য চেষ্টা করবেন, দাবি করেছেন বিশ্বরূপ। প্রদেশ নেতৃত্ব এবং জেলা বিজেপির নেতৃবৃন্দের সঙ্গে আলোচনাক্রমেই যুবমোর্চার পূর্ণাঙ্গ কমিটি কিছুদিনের মধ্যেই গঠন করবেন তিনি। দল এবং সংগঠনের কাজকর্ম এগিয়ে নিয়ে যেতে জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃবৃন্দের সার্বিক সাহায্য ও আন্তরিক সহযোগিতা কামনা করেছেন যুবমোর্চার নবনিযুক্ত জেলা সভাপতি বিশ্বরূপ ভট্টাচার্য।

উল্লেখ্য, বিশ্বরূপ ভট্টাচার্য ছাত্রজীবন থেকেই অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সঙ্গে যুক্ত ছিলেন। রামকৃষ্ণনগর কলেজের ছাত্র থাকাকালীন আরএসএস-এর ছাত্র সংগঠন এবিভিপির সঙ্গে জড়িয়ে পড়েন। ২০১৯-২০ সালে আসাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে এবিভিপির টিকিট দাবি করে বঞ্চিত হন তিনি। শেষ পর্যন্ত নির্দল প্রার্থী হিসাবে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি জয়ী হন। নিকটতম নির্দল প্রতিদ্বন্দ্বী সুরজ দাসকে ২৭০ ভোটে পরাজিত করে আসাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো করিমগঞ্জ জেলার একজন ছাত্র হিসেবে সভাপতি পদে নির্বাচিত হয়ে নজির গড়েন বিশ্বরূপ ভট্টাচার্য। সে সময় তাঁর পক্ষে ভোট পড়েছিল ১৫৭০টি। সংগঠনকে শক্তিশালী করে তুলতে যুবমোর্চার বিদায়ী জেলা সভাপতি অমিত পালের‌ও সহযোগিতা কামনা করেন তিনি।

এদিকে সদ্যবিদায়ী সভাপতি অমিত পাল এক প্রতিক্রিয়ায় বিশ্বরূপ ভট্টাচার্যের নিযুক্তিতে খুশি ব্যক্ত করে সংগঠনের আগামী দিনের পথচলায় সব ধরনের সাহায্য ও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আশ্বাস প্রদান করেছেন।

Releated Posts

ইউপিআই লেনদেনে এমডিআর নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা হয়নি, দাবি কংগ্রেস সাংসদদের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) লেনদেনের ক্ষেত্রে সম্প্রতি ঘোষিত ০.৪ শতাংশ…

ByByNews Desk Sep 17, 2026

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026

কর্মসংস্থান ও পর্যটন বাড়াতে লাইভ এন্টারটেইনমেন্ট ইকোনমি ফ্রেমওয়ার্ক তৈরি করছে নাগাল্যান্ড

কোহিমা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং পর্যটন প্রসারে লাইভ এন্টারটেইনমেন্ট ক্ষেত্রকে সম্ভাবনাময় শিল্প হিসেবে গড়ে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top