News Flash

  • Home
  • প্রধান খবর
  • ২৫ জুলাই রাষ্ট্রপতি হিসেবে দ্রৌপদী মুর্মুর শপথগ্রহণ, যাবতীয় প্রস্তুতি এখন তুঙ্গে
Image

২৫ জুলাই রাষ্ট্রপতি হিসেবে দ্রৌপদী মুর্মুর শপথগ্রহণ, যাবতীয় প্রস্তুতি এখন তুঙ্গে

নয়াদিল্লি, ২৩ জুলাই (হি.স.): সংসদের সেন্ট্রাল হলে আগামী সোমবার, ২৫ জুলাই নবনির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর শপথগ্রহণ অনুষ্ঠানকে ঘিরে এখন প্রস্তুতি তুঙ্গে। এই শপথ গ্রহণের জন্য কর্মী ও প্রশিক্ষণ দফতর কেন্দ্রীয় সরকারের বেশ কিছু অফিস সেদিন আংশিক বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। অনুষ্ঠান চলাকালীন নতুন সংসদ ভবন নির্মাণের কাজও স্থগিত রাখতে বলা হয়েছে।

নিরাপত্তার স্বার্থে রাষ্ট্রপতি ভবন সংলগ্ন ৩০টি অফিস ও ভবন ২৫ জুলাই ভোর ছ’টার মধ্যে খালি করে দিতে বলা হয়েছে। এর মধ্যে আছে নর্থ ও সাউথ ব্লক, রেল ভবন, কৃষি ভবন, সংসদ ভবন আকাশবাণী ভবন। ওই দিন বেলা দু’টো পর্যন্ত এই দফতর গুলি বন্ধ থাকবে। নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণের আগে সংসদের সেন্ট্রাল হলেই শনিবার বিকেলে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে বিদায় সম্বর্ধনা জানানো হবে। রবিবার বিদায়ী রাষ্ট্রপতি জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

Releated Posts

মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিলের প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভ, ‘গ্রেপ্তার হতে প্রস্তুত’, সুর চড়ালেন জিতু পাটোয়ারি

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশ থেকে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিলের প্রতিবাদে বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে বিক্ষোভে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

অন্ত্যোদয়ের মন্ত্রে সমাজের প্রান্তিক মানুষের উন্নয়ন, কেন্দ্রের দাবি

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): সমাজের সবচেয়ে পিছিয়ে থাকা ও বঞ্চিত জনগোষ্ঠীকে উন্নয়নের মূল স্রোতে এনে অন্তর্ভুক্তিমূলক বিকাশ নিশ্চিত…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

ভারতীয় নাবিকদের মৃত্যু: মার্কিন হামলার নিন্দায় ইরান, ‘রাষ্ট্রীয় জলদস্যুতা’র অভিযোগ

তেহরান, ১২ জুন (আইএএনএস) : ওমান উপকূলে ভারতীয় নাবিকবাহী বাণিজ্যিক জাহাজে মার্কিন হামলায় তিন ভারতীয় নাগরিকের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

আহমেদাবাদ বিমান দুর্ঘটনা: ৭২ ঘণ্টার উদ্ধার তৎপরতা, মৃতদেহ শনাক্তকরণে লেগেছিল প্রায় তিন সপ্তাহ

আহমেদাবাদ, ১২ জুন (আইএএনএস) : আহমেদাবাদের ভয়াবহ এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনার প্রথম বর্ষপূর্তিতে সেই দুঃসহ দিনের স্মৃতি তুলে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top