News Flash

  • Home
  • দিনের খবর
  • Rahul Gandhi:কেন্দ্রীয় সরকারের জিএসটি প্রত্যাহার করা উচিত : রাহুল গান্ধী
Image

Rahul Gandhi:কেন্দ্রীয় সরকারের জিএসটি প্রত্যাহার করা উচিত : রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২০ জুলাই ( হি.স.) : কেন্দ্রীয় সরকারের পণ্য ও পরিষেবা কর (জিএসটি) প্রত্যাহার করা উচিত বলে দাবি করলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি তথা সাংসদ রাহুল গান্ধী। বুধবার তিনি টুইটে বলেছেন, এই জিএসটি সাধারণ মানুষের উপর প্রভাব ফেলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উচিত মূল্যস্ফীতির সঙ্গে লড়াই করা মানুষের কথা শোনা।

কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেন, , তার দল খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি এবং জিএসটি নিয়ে সংসদে অবিলম্বে বিতর্ক চায়। কিন্তু কেন্দ্রীয় সরকার এসব বিষয়ে উত্তর দিতে এড়িয়ে যাচ্ছে। জয়রাম রমেশ আরও বলেন, আজ সকালে রাজ্যসভায় কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধীরা খাদ্যদ্রব্যের উপর আরোপিত মূল্যবৃদ্ধি এবং জিএসটি নিয়ে জরুরি বিতর্কের দাবি জানিয়েছে। কিন্তু সরকার এসব বিষয়ে আলোচনা করতে প্রস্তুত ছিল না। মোদী সরকার চায় যে সংসদের এই অধিবেশনে মৌলিক বিষয়গুলি নিয়ে আলোচনা না করা হয়, তাই সংসদ দুপুর ২টা পর্যন্ত মুলতবি করা হয়েছিল।

Releated Posts

১০০ শতাংশ ইথানল জ্বালানির ব্যবহারে অনুমোদন, জীবাশ্ম জ্বালানি আমদানি কমাতেই উদ্যোগ: নিতিন গড়করি

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): দেশের জীবাশ্ম জ্বালানির আমদানির উপর নির্ভরতা কমাতে ১০০ শতাংশ ইথানল জ্বালানির ব্যবহারে অনুমোদন দেওয়া…

ByByNews Desk Jun 14, 2026

ভরাডুবির পর ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি, জেলা ভিত্তিক পরামর্শ কর্মসূচির পথে এআইএডিএমকে

চেন্নাই, ১৩ জুন (আইএএনএস): ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে গত পাঁচ দশকেরও বেশি সময়ের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে খারাপ…

ByByNews Desk Jun 13, 2026

ডিজিটাল ও শিক্ষা সংস্কারের আওতায় ১.৪৯ লক্ষের বেশি স্কুল, জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): দেশের শিক্ষা ব্যবস্থায় ডিজিটাল রূপান্তরকে আরও এগিয়ে নিয়ে যেতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)…

ByByNews Desk Jun 13, 2026

মোদির সফর ঘিরে উচ্ছ্বসিত ফ্রান্সের ভারতীয় প্রবাসীরা, ‘নিজেদের ভাগ্যবান মনে করছি’

নিস (ফ্রান্স), ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র ফ্রান্স সফরকে ঘিরে উচ্ছ্বাস ছড়িয়েছে সেখানে বসবাসকারী ভারতীয় প্রবাসীদের মধ্যে।…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top