News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Congress :কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবীতে আর কে পুর থানায় কংগ্রেসের ডেপুটেশন
Image

Congress :কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবীতে আর কে পুর থানায় কংগ্রেসের ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই৷৷ কংগ্রেস দলের নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের এবং পুলিশের হয়রানি বন্ধ করার দাবিতে গোমতী জেলা কংগ্রেসের পক্ষ থেকে স্থানীয় থানা এবং পুলিশ আধিকারিক এর কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে৷ বেশ কিছুদিন ধরে উদয়পুর মহকুমায় মাতাবাড়ি এলাকায় কে বা কারা থানায় টেলিফোন বা মৌখিক ভাবে খবর দিচ্ছে বিভিন্ন স্থানে নেশা জাতীয় দ্রব্য রয়েছে৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিছুই পাচ্ছে না৷ আর পুলিশ যখন কোন বাড়িতে যায় তখন এলাকাবাসীর মনে নানা ধরনের প্রশ্ণ দেখা দেয়৷ এই মিথ্যা অভিযোগের কারণে বুধবার গোমতী জেলা কংগ্রেসের পক্ষ থেকে সৌমিত্র বিশ্বাসের নেতৃত্বে এক প্রতিনিধি দল রাধা কিশোর পুর থানায় গিয়ে ওসি বাবুল দাসের নিকট দেখা করে ডেপুটেশন প্রদান করেন৷ মিথ্যা অভিযোগে কাউকে হেনস্থা না করার জন্য দাবি জানান ও মাতা বাড়ির ঐতিহ্য বজায় রাখার জন্য দাবি করেন কংগ্রেসের প্রতিনিধি দলের সদস্যরা৷ পাশাপাশি গত  মঙ্গলবার এআইসিসির সম্পাদিকা জারিতা লাইট ফ্রাং, প্রাক্তন বিধায়ক আশিষ সাহা সহ অন্যান্য কর্মীরা মঙ্গলবার বিকালে করবুক ব্লক কংগ্রেস সভাপতি বাড়িতে আসার পথে মাতাবাড়িতে বিশ্রাম করার সময় বিজেপি  হ্যামলেট বাহিনী দ্বারা হুমকির সমমুখীন হওয়ার ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয় রাধা কিশোর পুর থানার ওসি বাবুল দাসের নিকট৷ পাশাপাশি গোমতী জেলার পুলিশ সুপারের নিকট কংগ্রেসের প্রতিনিধি দল খুব শীঘ্রই মিলিত হবেন বলে জানান কংগ্রেস নেতা অভিজিৎ সরকার৷
অপরদিকে ২২ তারিখ কংগ্রেসের উদয়পুর কংগ্রেস ভবন এর সামনে গণবস্থানকে সফল করার জন্য কংগ্রেসের কর্মীদের শামিল হওয়ার আবেদন করেন৷

Releated Posts

কমলাসাগর সীমান্তে দুই বাংলাদেশি যুবক আটক, বিএসএফের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ জুন: কমলাসাগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি যুবককে আটক করা হয়েছে।…

ByByReshmi Debnath Jun 14, 2026

এমবিবি বিমানবন্দর আজ উত্তর-পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বিমান যোগাযোগ কেন্দ্র: বিমানবন্দর অধিকর্তা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: গত এক দশকেরও বেশি সময়ে আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দর অভূতপূর্ব উন্নয়নের…

ByByReshmi Debnath Jun 14, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 14, 2026

মোহনপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪১ কেজি গাঁজা, পিস্তল ও কার্তুজ উদ্ধার; আটক এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজ্যে নেশা কারবার ও অবৈধ আগ্নেয়াস্ত্রের বিস্তার নিয়ে উদ্বেগের মধ্যেই বড়সড় সাফল্য পেল নিরাপত্তা…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top