News Flash

  • Home
  • ত্রিপুরা
  • এইডস মোকাবিলায় পুর নিগমের কর্পোরেটরদের নিয়ে সচেতনতামূলক কর্মসূচী
Image

এইডস মোকাবিলায় পুর নিগমের কর্পোরেটরদের নিয়ে সচেতনতামূলক কর্মসূচী

আগরতলা, ২০ জুলাই : ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি এবং স্বাস্থ্য দপ্তরের যৌথ উদ্যোগে পৌর নিগমের সকল কর্পোরেটরদের নিয়ে আগরতলা পুরনিগমের কনফারেন্স হলে এক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে বুধবার। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, স্টেট নোডাল অফিসার তথা এইডস কন্ট্রোল সোসাইটির মিশন অধিকর্তা ডা: দীপ দেববর্মা, বিভিন্ন ওয়ার্ডের কর্পোরেটরগণ।

এদিনের এই সচেতনতা মূলক কর্মসূচি সম্পর্কে বিস্তারিত বলতে গিয়ে মেয়র দীপক মজুমদার জানান, বর্তমান সময়ে যুবসমাজ নেশায় আসক্ত হয়ে পড়েছে। বেশিরভাগ যুবকেরা ড্রাগসের করাল গ্রাসে নিমজ্জিত। যার ফলে বৃদ্ধি পাচ্ছে এইডস রোগের সংখ্যা। জনসাধারণের মধ্যে এই সচেতনতা বৃদ্ধি করতে এদিন কর্মসূচিতে অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন তিনি।এদিকে ডা: দীপ দেববর্মা বলেন, বর্তমান সময়ে যতগুলি এইডস আক্রান্ত রোগীর সন্ধান মিলছে এর মধ্যে বেশির ভাগই ড্রাগসের নেশার কারণে এই মারণ রোগের সংস্পর্শে আসছেন। তাই জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করেই এই রোগ থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। বিভিন্ন এলাকার জনপ্রতিনিধিদের সচেতন করার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যেই এদিনের এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।

Releated Posts

গণেশ পূজার অনুষ্ঠান থেকে চুরি হওয়া দুই বাইক উদ্ধার, আটক তিন

কৈলাসহর, ২ অক্টোবর: গণেশ পূজার কনসার্ট চলাকালীন চুরি হয়ে যাওয়া দুটি বাইক উদ্ধার করল কৈলাশহর থানার পুলিশ। এই…

ByByReshmi Debnath Oct 2, 2026

গান্ধীজয়ন্তীতে কংগ্রেসের শ্রদ্ধার্ঘ্য, সংবিধান ও গণতন্ত্র রক্ষায় আন্দোলনের ডাক আশীষ সাহার

আগরতলা, ২ অক্টোবর: জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উপলক্ষে শুক্রবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আগরতলায় শ্রদ্ধা নিবেদন কর্মসূচির…

ByByReshmi Debnath Oct 2, 2026

ভোট গণনায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি সিপিএমের, কমিশনকে চিঠি জিতেন্দ্রর

আগরতলা, ১ অক্টোবর: ভিলেজ কমিটি নির্বাচনের ভোট গণনা শান্তিপূর্ণ, অবাধ ও নির্বিঘ্নে সম্পন্ন করার দাবিতে রাজ্য নির্বাচন কমিশনের…

ByByReshmi Debnath Oct 1, 2026

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও পুজোর চাঁদার নামে টাকা দাবির অভিযোগ, ধর্মনগরে পণ্যবাহী গাড়ি আটকে চালককে মারধর

ধর্মনগর, ১ অক্টোবর: পুজোর চাঁদার নামে রাস্তায় পণ্যবাহী গাড়ি আটকে টাকা আদায় না করার জন্য প্রশাসনের সতর্কবার্তা সত্ত্বেও…

ByByReshmi Debnath Oct 1, 2026
Scroll to Top