News Flash

  • Home
  • দিনের খবর
  • ইডি-র দফতরে হাজিরা দিলেন না সঞ্জয় রাউত, বললেন এখন সংসদের অধিবেশন চলছে
Image

ইডি-র দফতরে হাজিরা দিলেন না সঞ্জয় রাউত, বললেন এখন সংসদের অধিবেশন চলছে

নয়াদিল্লি, ২০ জুলাই (হি.স.): অর্থ তছরুপ মামলায় বুধবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর দফতরে হাজিরা দেওয়ার কথা থাকলেও, এদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে হাজিরা দিলেন না শিবসেনার রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত। উল্টে ইডি-র কাছে সময় চাইলেন তিনি। সঞ্জয় রাউত জানিয়েছেন, এখন সংসদের বাদল অধিবেশন চলছে, আমি দিল্লিতে থাকব, তাই হাজিরা দেওয়া সম্ভব নয়। সঞ্জয় রাউতের এই বক্তব্যের প্রেক্ষিতে ইডি-র কোনও বক্তব্য পাওয়া যায়নি।

অর্থ তছরুপ মামলায় বুধবার বেলা এগারোটা নাগাদ ইডি-র দফতরে হাজিরা দিতে বলা হয়েছিল শিবসেনার সাংসদ সঞ্জয় রাউতকে। সেই মতই ইডি-র পক্ষ থেকে তাঁকে সমনও পাঠানো হয়েছিল। কিন্তু, এদিন তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে হাজিরা দিলেন না। বুধবার সকালে সঞ্জয় রাউত জানিয়েছেন, “সংসদের অধিবেশন চলছে। আমি ইডি-র কাছ থেকে অব্যাহতি চেয়েছি। আমি দিল্লিতেই থাকব।” অর্থ তছরুপ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দেওয়ার জন্যই সঞ্জয় রাউতকে সমন পাঠানো হয়েছিল।

Releated Posts

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

দফায় দফায় জেরায় ভেঙে পড়েছেন অভিষেকের সহযোগী, একাধিক আর্থিক অনিয়মে জড়িত থাকার কথা স্বীকার: সিআইডি

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত…

ByByNews Desk Sep 12, 2026

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

গণেশ পুজোর মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেবে আদানি ইলেকট্রিসিটি

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন গণেশ উৎসব উপলক্ষে মুম্বইয়ের গণেশ পুজোর মণ্ডপগুলিতে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top