News Flash

  • Home
  • দিনের খবর
  • Pm Modi: বর্তমান সময় ভারতীয় ক্রীড়া ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ কালখন্ড : প্রধানমন্ত্রী
Image

Pm Modi: বর্তমান সময় ভারতীয় ক্রীড়া ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ কালখন্ড : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২০ জুলাই (হি.স.): কোনও রকম চাপ না নিয়ে, সম্পূর্ণ শক্তি দিয়ে খেলুন। ২০২২-এর কমনওয়েলথ গেমসে অংশগ্রহণকারী ভারতীয় দলের সঙ্গে আলাপচারিতায় এভাবেই আত্মবিশ্বাস যোগালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, “আপনাদের আমি আশ্বাস দিচ্ছি, আপনারা যখন ফিরে আসবেন, আমরা অবশ্যই একসঙ্গে আপনাদের বিজয় উদযাপন করব। বর্তমান এই সময় ভারতীয় ক্রীড়া ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। খেলোয়াড়দের মনোভাবও উচ্চাভিলাষী, প্রশিক্ষণও ভাল হচ্ছে এবং খেলার প্রতি দেশের মনোভাবও দুর্দান্ত।” বুধবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২০২২-এর কমনওয়েলথ গেমসে অংশগ্রহণকারী ভারতীয় দলের সঙ্গে কথা বলেছেন। খেলোয়াড়দের পাশাপাশি তাঁদের কোচেদের সঙ্গেও আলাপচারিতায় তিনি অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী অনুরাগ সিং ঠাকুরও। বড় প্রতিযোগিতার আগে খেলোয়াড়দের উৎসাহ দিতেই প্রধানমন্ত্রীর এই উদ্যোগ। টোকিও অলিম্পিক এবং প্যারালিম্পিকের আগেও তিনি প্রতিযোগীদের সঙ্গে কথা বলেছিলেন।

প্রধানমন্ত্রী এদিন বলেছেন, “আগামী ১০-১৫ দিনের মধ্যে ভারতের খেলোয়াড়দের নিজেদের দক্ষতা দেখানোর এবং বিশ্বে আধিপত্য দেখানোর একটি সুবর্ণ সুযোগ রয়েছে। আমি সকল খেলোয়াড়দের জন্য শুভকামনা জানাই। এবার সমস্ত খেলোয়াড়, আপনাদের কোচ, উদ্যমে পরিপূর্ণ। যাদের আগে থেকেই কমনওয়েলথ গেমসে খেলার অভিজ্ঞতা আছে, তাঁদের আবার নিজেদের প্রমাণ করার সুযোগ আছে।” প্রধানমন্ত্রীর কথায়, “আমি শুধু এটুকুই বলব, পূর্ণ শক্তি দিয়ে খেলবেন এবং কোন টেনশন ছাড়াই খেলবেন।”

Releated Posts

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

দফায় দফায় জেরায় ভেঙে পড়েছেন অভিষেকের সহযোগী, একাধিক আর্থিক অনিয়মে জড়িত থাকার কথা স্বীকার: সিআইডি

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত…

ByByNews Desk Sep 12, 2026

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

গণেশ পুজোর মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেবে আদানি ইলেকট্রিসিটি

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন গণেশ উৎসব উপলক্ষে মুম্বইয়ের গণেশ পুজোর মণ্ডপগুলিতে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top