News Flash

  • Home
  • প্রধান খবর
  • Uddhav Thackeray:উদ্ধব ঠাকরে শিবিরে ফের ভাঙন, শিবসেনা থেকে পদত্যাগ প্রাক্তন মন্ত্রী রামদাস কাদামের
Image

Uddhav Thackeray:উদ্ধব ঠাকরে শিবিরে ফের ভাঙন, শিবসেনা থেকে পদত্যাগ প্রাক্তন মন্ত্রী রামদাস কাদামের

মুম্বই, ১৮ জুলাই (হি.স.): শিবসেনায় উদ্ধব ঠাকরে শিবিরের আবারও ভাঙন ধরল। ৩৯ জন বিধায়ককে নিয়ে একনাথ শিন্ডের বিদ্রোহে মহারাষ্ট্রে কুর্সি হাতছাড়া হওয়ার পর উদ্ধব দলে আরও একা হয়ে পড়ছেন। উদ্ধব শিবিরের বড় নেতা তথা প্রাক্তন মন্ত্রী রামদাস কাদাম শিবসেনার সব পদ থেকে ইস্তফা দিলেন। রামদাসের ছেলে যোগেস কাদাম ইতিমধ্যেই একনাথ শিন্ডের শিবিরে যোগ দিয়েছেন।

রামদাসও সেই পথেই চলেছেন। অথচ একটা সময় তিনিই কদিন আগে বলেছিলেন, তিনি সব সময় উদ্ধবের পাশে থাকবেন। সোমবার রামদাস পদত্যাগ করেছেন বলে জানা গিয়েছে। শিবসেনার দলীয় নেতৃত্বের সঙ্গে বিরোধের জন্যই তিনি পদ ছাড়লেন বলে রামদাস জানিয়েছেন। উদ্ধব শিবিরের অভিযোগ রামদাস সেভাবে সক্রিয় নেই, এবং একনাথ শিন্ডে শিবিরের সঙ্গে যোগ রেখে চলেছিলেন।

Releated Posts

ওডিশার উন্নয়নে মুখ্যমন্ত্রী মোহন মাজির ভূয়সী প্রশংসা মোদির, তুলে ধরলেন ‘পূর্বোদয়’-এর রূপরেখা

ভুবনেশ্বর, ২০ জুন (আইএএনএস): ওডিশায় বিজেপি সরকারের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার রাজ্যের…

ByByNews Desk Jun 20, 2026

আন্তর্জাতিক যোগ দিবসের আগে বিশ্বের বিভিন্ন দেশে ভারতীয় মিশনের যোগাভ্যাস আয়োজন

কুয়েত সিটি, ২০ জুন (আইএএনএস): ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত ভারতীয় দূতাবাস ও কূটনৈতিক…

ByByNews Desk Jun 20, 2026

নিট পরীক্ষার্থীর পরীক্ষাকেন্দ্র নাগপুরের বদলে আবুধাবিতে, এনটিএ-কে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): নিট পুনঃপরীক্ষার ঠিক একদিন আগে এক পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ডে নাগপুরের পরিবর্তে সংযুক্ত আরব আমিরশাহির…

ByByNews Desk Jun 20, 2026

কলহাপুরে অম্বাবাই (মহালক্ষ্মী) মন্দির উন্নয়ন প্রকল্পের সূচনা করলেন অমিত শাহ

কলহাপুর, ২০ জুন (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায়মন্ত্রী অমিত শাহ শনিবার মহারাষ্ট্রের কলহাপুরে ১,৪৪৫.৯৭ কোটি টাকার উচ্চাভিলাষী শ্রী…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top