News Flash

  • Home
  • মুখ্য খবর
  • SFI:শিক্ষক নিয়োগ সহ বিভিন্ন দাবীতে শিক্ষা ভবন ঘেরাও করল এসএফআই
Image

SFI:শিক্ষক নিয়োগ সহ বিভিন্ন দাবীতে শিক্ষা ভবন ঘেরাও করল এসএফআই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুলাই৷৷  সুকলগুলিতে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে পর্যাপ্ত সংখ্যক শিক্ষক নিয়োগ সহ ছাত্র-ছাত্রীদের বিভিন্ন সমস্যা নিয়ে সোমবার চারটি বামপন্থী ছাত্র যুব সংগঠন আগরতলায় শিক্ষা ভবন ঘেরাও করে প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করে৷বিজেপির নেতৃত্বাধীন সরকার রাজ্যের ক্ষমতাশীন হওয়ার পর শিক্ষা ব্যবস্থাকে লাটে তুলেছে বলে অভিযোগ করেছে বামপন্থী ছাত্র যুব সংগঠন৷ বর্তমান সরকার ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে ছেলে খেলা শুরু করেছে বলেও অভিযোগ করা হয়েছে৷ রাজ্যের সুকলগুলিতে পর্যাপ্ত সংখ্যক শিক্ষক নেই৷ ফলে পঠন-পাঠন মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে৷ শুধু গ্রাম পাহাড়েই নয় শহর এলাকাতেও সুকলগুলিতে শিক্ষকের সংকট দেখা দিয়েছে৷ ছাত্রছাত্রীরা শিক্ষকের দাবিতে বিভিন্ন স্থানে পথ অবরোধ আন্দোলন সহ নানা আন্দোলন কর্মসূচিতে শামিল হচ্ছে৷ সরকার কোমলমতি ছাত্র-ছাত্রীদের দাবি উপেক্ষা করে এই আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার জন্য নানা চক্রান্ত করছে বলে অভিযোগ করা হয়েছে৷ ছাত্রদের ভবিষ্যতের কথা মাথায় রেখে বামপন্থী ছাত্র যুব সংগঠন সোমবার শিক্ষা ভবন ঘেরাও করে রাজ্যের প্রতিটি সুকলে পর্যাপ্ত শিক্ষক নিয়োগের ব্যবস্থা করতে জোরালো দাবি জানিয়েছে৷ ঘেরাও আন্দোলন কর্মসূচিতে অংশ নিয়ে ডিওআইএফআই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক বলেন, রাজ্যের সুকলগুলিতে শিক্ষকের সংকট থাকলেও বর্তমান সরকার টেট উত্তীর্ণ শিক্ষকদের নিয়োগের কোন উদ্যোগ নিচ্ছে না৷ টেট উত্তীর্ণ সকল শিক্ষককে অবিলম্বে নিয়োগ করার জন্য তারা দাবি জানিয়েছেন৷  ছাত্র যুব সংগঠনের নেতৃবৃন্দ ডেপুটেশন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান বর্তমান সরকার উত্তীর্ণ সকলকে একসাথে নিয়োগের উদ্যোগ নিচ্ছেনা৷ রাজ্যের সুকলগুলিতে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে অবিলম্বে টেট উত্তীর্ণ প্রত্যেককে একসাথে নিয়োগের ব্যবস্থা করা না হলে ছাত্র যুব সংগঠন বৃহত্তর আন্দোলনে শামিল হবে বলে হুশিয়ারি দেওয়া হয়েছে৷

Releated Posts

জমি-সম্পত্তির বিরোধে রক্তাক্ত কৈলাসহর, মৃত দুই ভাই, গুরুতর জখম এক

কৈলাসহর, ২০ জুন : ঊনকোটি জেলার কৈলাসহর মহকুমার ফুলতলী গ্রাম পঞ্চায়েত এলাকায় জমি-সম্পত্তি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে…

ByByTaniya Chakraborty Jun 20, 2026

কলকাতা বিমানবন্দরে ইন্ডিগোর বিমানে বজ্রাঘাত, অল্পেতে রক্ষা আগরতলাগামী ১৪১ যাত্রী

আগরতলা, ২০ জুন: কলকাতা বিমানবন্দর থেকে আগরতলার উদ্দেশ্যে রওনা হওয়ার প্রস্তুতির সময় ইন্ডিগোর একটি বিমানে বজ্রাঘাতের ঘটনা ঘটেছে।…

ByByTaniya Chakraborty Jun 20, 2026

জামাইষষ্ঠীতে লক্ষ্মীনারায়ণ মন্দিরে ভক্তদের ঢল, সন্তানের মঙ্গল কামনায় প্রার্থনায় মায়েরা

আগরতলা, ২০ জুন : আজ শুভ জামাইষষ্ঠী উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি আগরতলার ঐতিহ্যবাহী লক্ষ্মীনারায়ণ মন্দিরে ভগবানের আশীর্বাদ…

ByByTaniya Chakraborty Jun 20, 2026

বিজেপির লক্ষ্য মানুষের কল্যাণ নয়, ক্ষমতা ধরে রাখা: এম এ বেবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন: বিজেপির লক্ষ্য মানুষের কল্যাণ নয়, ক্ষমতা ধরে রাখা। বিভাজনের রাজনীতি করে জনগণের প্রকৃত সমস্যাগুলি…

ByByReshmi Debnath Jun 19, 2026
Scroll to Top