News Flash

  • Home
  • দিনের খবর
  • রাজ্যসভায় প্রয়াতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা, মূল্যস্ফীতি-সহ নানা ইস্যুতে ক্ষোভ বিরোধীদের
Image

রাজ্যসভায় প্রয়াতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা, মূল্যস্ফীতি-সহ নানা ইস্যুতে ক্ষোভ বিরোধীদের

নয়াদিল্লি, ১৮ জুলাই (হি.স.): সংসদের বাদল অধিবেশনের প্রথম দিন সোমবার প্রয়াতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায়। প্রয়াতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এদিন রাজ্যসভায় নীরবতা পালন করা হয়। পরে অধিবেশন শুরু হলে মূলস্ফীতি ও জিএসটি হার বৃদ্ধি নিয়ে বিরোধী সাংসদরা রাজ্যসভায় ক্ষোভ প্রদর্শন করেন। ওয়েলে নেমে বিক্ষোভও দেখান তাঁরা। এরপর রাজ্যসভার অধিবেশন দিনের মতো মুলতুবি করে দেওয়া হয়।

সোমবার থেকে শুরু হয়েছে সংসদের বাদল অধিবেশন, এদিন অধিবেশন শুরু হওয়ার পর প্রয়াতদের স্মরণ করেন রাজ্যসভার চেয়ারম্যান এম ভেঙ্কাইয়া নাইডু। জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে, সংযুক্ত আরব আমিরশাহির প্রাক্তন রাষ্ট্রপতি শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান, কিংবদন্তি হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ পণ্ডিত শিবকুমার শর্মা এবং অন্যান্যদের প্রতি শ্রদ্ধা জানান চেয়ারম্যান এম ভেঙ্কাইয়া নাইডু। নীরবতা পালন করা কিছু সময়। এরপরই মূলস্ফীতি ও জিএসটি হার বৃদ্ধি নিয়ে বিরোধী সাংসদরা রাজ্যসভায় ক্ষোভ প্রদর্শন করেন। ফলে রাজ্যসভার অধিবেশন দিনের মতো মুলতুবি করে দেওয়া হয়। এদিকে, সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে নবনির্বাচিত সাংসদরা রাজ্যসভার সদস্য হিসাবে শপথ নেন।

Releated Posts

উপত্যকায় নিরাপত্তা বাহিনীর নজর ঘোরাতে বড়সড় ছক আইএসআইয়ের, ১০০-১৫০ জঙ্গিকে অনুপ্রবেশের আশঙ্কা

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর নজর অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার কৌশলের পাশাপাশি বড়সড় একটি অভিযান…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

পিএমও আধিকারিক পরিচয়ে এইমস-এ রোগীদের অগ্রাধিকার পাইয়ে দেওয়ার অভিযোগ, দিল্লির ব্যক্তির বিরুদ্ধে সিবিআই মামলা

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী দফতর-এর আধিকারিক পরিচয় দিয়ে নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস -এ রোগীদের…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

এয়ার ইন্ডিয়ার ফুকেট-দিল্লি বিমানে বিপত্তি: পাইলটের মাদক পরীক্ষায় ‘নন-নেগেটিভ’, ডিজিসিএকে ব্যবস্থা নেওয়ার সুপারিশ

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): ফুকেট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানে মাঝ আকাশে উচ্চতা ওঠানামার ঘটনার পর বিমানের…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

গঙ্গা-সহ একাধিক নদীর জল বাড়ায় বিহারে বন্যা পরিস্থিতির অবনতি, প্লাবিত নতুন এলাকা

পাটনা, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): গঙ্গা-সহ একাধিক প্রধান নদীর জলস্তর ক্রমাগত বাড়তে থাকায় শুক্রবার আরও অবনতি হল বিহারের বন্যা…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top