News Flash

  • Home
  • দিনের খবর
  • Srilanka:শ্রীলঙ্কার পরিস্থিতি নিয়ে মঙ্গলবার সর্বদল বৈঠক ডাকল মোদী সরকার
Image

Srilanka:শ্রীলঙ্কার পরিস্থিতি নিয়ে মঙ্গলবার সর্বদল বৈঠক ডাকল মোদী সরকার

নয়াদিল্লি, ১৭ জুলাই ( হি.স.) : গণবিক্ষোভে জ্বলছে শ্রীলঙ্কা। এই প্রেক্ষাপটে পড়শি দেশের পরিস্থিতি নিয়ে সর্বদল বৈঠক ডাকল মোদী সরকার। আগামী মঙ্গলবার সন্ধ্যায় সর্বদল বৈঠক ডাকা হয়েছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ও বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের নেতৃত্বে এই বৈঠক হবে। রবিবার এ কথা জানিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী।

আর্থিকভাবে ধুঁকতে থাকা দ্বীপরাষ্ট্রের দৈন্য ক্রমশ বাড়ছে। জনরোষ এড়াতে দেশ ছেড়ে পালিয়েছেন সদ্য প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দেওয়া গোতাবায়া রাজাপক্ষে। অস্থায়ী ভাবে প্রেসিডেন্টের কুর্সিতে বসেছেন রনিল বিক্রমসিঙ্ঘে। আগামী ২০ জুলাই শ্রীলঙ্কায় নতুন প্রেসিডেন্ট নির্বাচন হবে। তার আগের দিনই শ্রীলঙ্কার পরিস্থিতি নিয়ে সর্বদল বৈঠক ডাকল নয়াদিল্লি।
বিদেশমন্ত্রী জয়শঙ্কর বলেন, ‘‘আমরা বরাবর শ্রীলঙ্কার পাশে। আমরা তাঁদের সাহায্যের চেষ্টা করছি। নাগরিকরা এখন সমস্যা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন। আমাদের দেখতে হবে, ওঁরা কী করেন।’’ বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছিল, ‘শ্রীলঙ্কার মানুষের পাশে রয়েছে ভারত। গণতান্ত্রিক নীতি, মূল্যবোধ, প্রতিষ্ঠান এবং সাংবিধানিক পরিকাঠামোর মাধ্যমে শ্রীলঙ্কার মানুষ দেশের আর্থিক সমৃদ্ধি এবং উন্নয়নের পথ বুঝে নিতে চাইছেন।’

Releated Posts

সিইসি-বিরোধী আন্দোলনে ‘সিজেপি’র সঙ্গে সমন্বয়ের উদ্যোগ, নতুন মাত্রা বিরোধী শিবিরে

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিরোধীদের আন্দোলন নতুন মাত্রা পেতে চলেছে। সংসদে অভিশংসন…

ByByNews Desk Oct 3, 2026

২০২১-এর নন্দীগ্রাম প্রচারে মমতার পায়ে কোনও ফ্র্যাকচার হয়নি: শুভেন্দু অধিকারী

কলকাতা, ৩ অক্টোবর (আইএএনএস): ২০২১ সালের বিধানসভা নির্বাচনের প্রচারে নন্দীগ্রামে তাঁর পায়ে চোট লাগার পর ফ্র্যাকচার হয়েছিল বলে…

ByByNews Desk Oct 3, 2026

বাড়িতে আগুন, গুরুতর দগ্ধ বাংলার বিধায়ক বায়রন বিশ্বাস

কলকাতা, ৩ অক্টোবর (আইএএনএস): মুর্শিদাবাদের ধুলিয়ানে নিজের বাড়িতে আগুন লেগে গুরুতর দগ্ধ হলেন পশ্চিমবঙ্গের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের বিধায়ক…

ByByNews Desk Oct 3, 2026

সিইসি জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিক্ষোভ: দিল্লিতে তিনটি এফআইআর

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা এসআইআর নিয়ে অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার…

ByByNews Desk Oct 3, 2026
Scroll to Top