News Flash

  • Home
  • খেলা
  • Manik Saha:রাজ্যে উন্নত ক্রীড়া পরিকাঠামো ও অত্যাধুনিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে : মুখ্যমন্ত্রী
Image

Manik Saha:রাজ্যে উন্নত ক্রীড়া পরিকাঠামো ও অত্যাধুনিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ জুলাই : রাজ্যে খেলাধূলার মানোন্নয়নে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। রাজ্যের ছেলেমেয়েরা যাতে জাতীয়স্তরে বিভিন্ন খেলাধূলায় সাফল্য অর্জন করতে পারে সেজন্য উন্নত ক্রীড়া পরিকাঠামো ও অত্যাধুনিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। আজ আগরতলার এমবিবি স্টেডিয়ামে এমবিবি ক্রিকেট প্লেয়ার্স হোস্টেলের উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা বলেন, ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন এমবিবি ক্রিকেট প্লেয়ার্স হোস্টেলটি গড়ার মাধ্যমে প্রমাণ করে দেখিয়ে দিয়েছে যে সদিচ্ছা ও কাজ করার দৃঢ় মানসিকতা থাকলে যেকোনও কাজই করা সম্ভব। তিনি বলেন, বর্তমান রাজ্য সরকার খেলাধূলাকে একটি বিশেষ স্থানে নিয়ে যেতে বদ্ধপরিকর। সেই লক্ষ্যে রাজ্যের বিভিন্ন জায়গায় উন্নত ক্রীড়া পরিকাঠামো ও প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার কাজ করছে সরকার। আগরতলা এনএসআরসিসি কমপ্লেক্সে ব্যাডমিন্টন ইন্ডোর হল নির্মাণ থেকে শুরু করে রাজ্যের জিমন্যাস্টদের সুবিধার্থে ফোম পিট বসানো হয়েছে। এছাড়াও এনএসআরসিসি কমপ্লেক্সের নতুন বিল্ডিংয়ে বিভিন্ন খেলাধূলা যেমন বক্সিং, যোগা, ভারোত্তলন, টেবিল টেনিস শুরু করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার এবং ক্রীড়া দপ্তরের মিলিত প্রয়াসে উদয়পুর মহকুমার চন্দ্রপুরে সিন্থেটিক ফুটবল টার্ফ বসানো হয়েছে। খেলো ইন্ডিয়া কর্মসূচিতে খোয়াই জেলায় আরেকটি সিন্থেটিক ফুটবল টার্ফ বসানোর কাজ শুরু হবে। এরজন্য ব্যয় হবে প্রায় ৫ কোটি টাকা। এছাড়া পানিসাগরে খেলো ইন্ডিয়া কর্মসূচিতে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে সুইমিং পুল নির্মাণের কাজ শ্রীঘ্রই শুরু হবে।

মুখ্যমন্ত্রী আরও বলেন, বাধারঘাট দশরথদেব স্ট্রেট স্পোর্টস কমপ্লেক্সে সিন্থেটিক অ্যাথলিটকে ট্র্যাক নির্মাণের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আগামী ১ বছরের মধ্যে এর নির্মাণ কাজ শেষ করার লক্ষ্যমাত্রা রয়েছে। এরজন্য ব্যয় হবে প্রায় ৭ কোটি টাকা। আমাবাসায় একটি ২০০ আসন বিশিষ্ট যুব আবাস নির্মাণের কাজ চলছে। এই প্রকল্পে ব্যয় হচ্ছে প্রায় ১০ কোটি ৩৭ লক্ষ টাকা। উত্তর ত্রিপুরা জেলার পানিসাগরে আঞ্চলিক শারীর শিক্ষা প্রতিষ্ঠানে একটি ১০০ আসন বিশিষ্ট ছেলেদের হোস্টেল নির্মাণের কাজ চলছে। এই প্রকল্পে ব্যয় হচ্ছে প্রায় ৪ কোটি ৬৯ লক্ষ টাকা। মুখ্যমন্ত্রী জানান, বাধারঘাট দশরথদেব স্পোর্টস কমপ্লেক্সে ৩টি সিন্থেটিক টেনিস কোর্ট ইতিমধ্যেই নির্মিত হয়েছে। রাজ্যের বিভিন্ন ব্লক, মহকুমা ও জেলাগুলিতে ২০৬টি কোচিং সেন্টার শুরু করা হয়েছে। বর্তমানে ১৬টি বিভিন্ন বিভাগে ৬১৫ জন শারীর শিক্ষক এই কোচিং সেন্টারগুলিতে প্রশিক্ষণ দিচ্ছেন। তাছাড়া লেম্বুছড়াস্থিত ফিসারি কলেজে চালু হয়েছে সুইমিং পুল।

কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রী শোভা করন্দলাজে এই সুইমিং পুলটির উদ্বোধন করেন। উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে কোন কলেজের ভেতরে এই প্রথম এমন সুইমিং পুল গড়ে তোলা হয়েছে বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন। রাজ্যের প্রতিটি জেলায় একটি করে স্টেডিয়াম গড়ে তোলার ইচ্ছা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, ধর্মনগরে স্টেডিয়াম নির্মাণের কাজ শেষ। এখন উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, আগামীদিনে ত্রিপুরার ক্রিকেটের মান অনেক দূর এগিয়ে যাবে। পাশাপাশি রাজ্যের খেলোয়াড়রা তাদের সেরাটুকু দিয়ে ত্রিপুরার নাম উজ্জ্বল করবে।

অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি তপন লোধ, সহ সভাপতি জয়লাল দাস, কোষাধ্যক্ষ তাপস ঘোষ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের যুগ্ম সচিব কিশোর কুমার দাস। অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন শিল্পায়ন মিউজিক্যাল সোসাইটি। এছাড়া পাঞ্চালী দেববর্মার পরিচালনায় দেশের বিভিন্ন প্রান্তের নৃত্যশৈলীর সমন্বয়ে সমবেত নৃত্য প্রদর্শিত হয়।

Releated Posts

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top