News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Road Block:পানীয় জলের দাবীতে পাবিয়াছড়াতে পথ অবরোধ
Image

Road Block:পানীয় জলের দাবীতে পাবিয়াছড়াতে পথ অবরোধ

আগরতলা, ১৭ জুলাই৷৷ পানীয় জল এবং বিদ্যুতের দাবিতে রবিবার পাবিয়াছড়াতে কৈলাসহর – কুমারঘাট সড়ক অবরোধ করেন স্থানীয় জনতা৷ জানা যায় গত পাঁচ দিন ধরে সায়দা বাড়ি এলাকাতে বিদ্যুৎ নেই৷ বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার জন্য এলাকাবাসীর তরফ থেকে বারবার দাবি জানানো সত্ত্বেও কোন ধরনের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না বলে অভিযোগ৷ বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হয়ে পড়ার ফলে এলাকায় পানীয় জল সরবরাহ পুরোপুরি স্তব্ধ হয়ে পড়েছে৷ তাতে সমস্যা জটিল আকার ধারণ করেছে৷ প্রশাসনের দ্বারস্থ হয়েও কোন ধরনের ইতিবাচক সাড়া না পেয়ে শেষ পর্যন্ত বাধ্য হয়ে এলাকার  জনগণ পাবিয়াছড়ার সায়দাবাড়িতে কৈলাসহর কুমারঘাট সড়ক অবরোধ করেন৷ অবরোধের ফলে অবরোধ স্থলের দুপাশে ব্যাপক সংখ্যক যানবাহন আটকে পড়ে৷ তাতে যাত্রী দুর্ভোগ চরম আকার ধারণ করে৷ অবরোধের খবর পেয়ে পুলিশ এবং প্রশাসনের কর্মকর্তারা অবরোধস্থলে ছুটে আসেন৷ অবরোধকারীদের সঙ্গে তারা আলোচনায় মিলিত হন৷ প্রশাসনের তরফ থেকে অতি দ্রুত বিদ্যুৎ এবং পানীয় জলের ব্যবস্থা করার আশ্বাস দেওয়া হয়৷ সেই আশ্বাসের ভিত্তিতেই তারা পথ অবরোধ প্রত্যাহার করে নেন৷

Releated Posts

ফের দিবালোকে চেইন ছিনতাই, আতঙ্ক

আগরতলা, ১১ সেপ্টেম্বর: ফের প্রকাশ্য দিবালোকে চেইন ছিনতাইয়ের ঘটনায় আতঙ্ক ছড়াল আগরতলা শহরে। আজ যোগেন্দ্রনগর এলাকার রামঠাকুর মন্দির…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ধর্মনগরে চা শ্রমিক ইউনিয়নের ১১তম রাজ্য সম্মেলন, নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ সেপ্টেম্বর: ধর্মনগরের সুধাময় মজুমদার মঞ্চে অনুষ্ঠিত হল ত্রিপুরা চা শ্রমিক ইউনিয়নের ১১তম রাজ্য সম্মেলনের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

জলিল রহমানের মৃত্যু ঘিরে তৎপর জমিয়ত, দ্রুত গ্রেফতারের দাবিতে থানায় ডেপুটেশন

আগরতলা, ১১ সেপ্টেম্বর: ঘিলাতলী বাজারের বাসিন্দা জলিল রহমানের মৃত্যুর ঘটনাকে ঘিরে এবার সরব হলো ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামায়ে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

জমি বিবাদের জেরে প্রবীণকে ধারালো অস্ত্র দিয়ে কোপ ও মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ সেপ্টেম্বর: জমি সংক্রান্ত পুরনো বিবাদের জেরে ৬৬ বছরের এক প্রবীণের ওপর ধারালো অস্ত্র, লাঠি…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top