News Flash

  • Home
  • দিনের খবর
  • ভারী বৃষ্টিতে তেলেঙ্গানায় মৃত ১০; অনেক জেলায় লাল সতর্কতা, বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান
Image

ভারী বৃষ্টিতে তেলেঙ্গানায় মৃত ১০; অনেক জেলায় লাল সতর্কতা, বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান

হায়দরাবাদ, ১৪ জুলাই (হি.স.): অবিরাম বর্ষণ হয়েই চলেছে তেলেঙ্গানায়, বিশেষ করে রাজ্যের উত্তরের জেলাগুলিতে। টানা ষষ্ঠ দিনও প্রবল বৃষ্টি হয়েছে নির্মল, নিজামবাদ, করিমনগর, পেদ্দাপল্লী এবং আসিফবাদে। করিমনগর জেলার অর্ণকোন্ডায় বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত সর্বোচ্চ ২২.২ সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে। একই জেলার গুন্ডিতে ২১.২ সেমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রাজ্যের ১০টি জেলায় ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে, প্রবল বর্ষণের কারণে ১৪ থেকে ১৬ জুলাই অবধি তেলেঙ্গানায় সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে। আবহাওয়ার উন্নতি হলে ১৮ জুলাই পুনরায় স্কুল খুলবে।

গত কয়েকদিন ধরে বৃষ্টি-জনিত কারণে কমপক্ষে ১০ জন মারা গিয়েছেন এবং সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলাগুলিতে অসংখ্য গ্রাম প্লাবিত হয়েছে। ভদ্রাদ্রি কোথাগুডেম, নির্মল ও মুলুগু জেলার নিচু এলাকা থেকে প্রায় ১০ হাজার মানুষ ত্রাণ কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। গোদাবরী নদী ও কৃষ্ণা নদীর জলস্তর বৃদ্ধি পাচ্ছে। উপচে পড়া স্রোতের কারণে সড়ক যোগাযোগ বিঘ্নিত হয়েছে। গোদাবরী নদী ক্রমাগত ফুলে ফেঁপে উঠছে এবং ভদ্রাচলমে তৃতীয় বিপদসীমা অতিক্রম করেছে এবং জলস্তর ৫৮.৫ ফুট উচ্চতায় পৌঁছেছে।

Releated Posts

২০২৩ সালের রামনবমী হিংসা মামলায় তৃণমূল কাউন্সিলর শাকির আলিকে গ্রেফতার করল এনআইএ

কলকাতা, ৩০ জুন (আইএএনএস): ২০২৩ সালের রামনবমী শোভাযাত্রাকে কেন্দ্র করে হুগলির রিষড়ায় সংঘটিত হিংসার ঘটনায় তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর…

ByByNews Desk Jun 30, 2026

ছয় মাসের জন্য ফের সিবিডিটি-র চেয়ারম্যান পদে রবি আগরওয়ালের পুনর্নিয়োগে কেন্দ্রের অনুমোদন

নয়াদিল্লি, ৩০ জুন (আইএএনএস): কেন্দ্রীয় সরকার রবি আগরওয়াল-কে আরও ছয় মাসের জন্য চুক্তিভিত্তিকভাবে কেন্দ্রীয় প্রত্যক্ষ কর বোর্ড (সিবিডিটি)-র…

ByByNews Desk Jun 30, 2026

মুখ্যমন্ত্রীর সতর্কবার্তার ২৪ ঘণ্টার মধ্যেই হুমায়ুন কবীরের সভার তিন আয়োজক গ্রেফতার

কলকাতা, ৩০ জুন (আইএএনএস): মুখ্যমন্ত্রীর সতর্কবার্তার ২৪ ঘণ্টার মধ্যেই হুমায়ুন কবির-এর বিতর্কিত বক্তব্যকে কেন্দ্র করে তাঁর সভার তিন…

ByByNews Desk Jun 30, 2026

জিআই স্বীকৃতি পেল সেওনির বিশালাকার সীতাফল, মধ্যপ্রদেশের কৃষকদের জন্য বড় সাফল্য

ভোপাল, ২৯ জুন (আইএএনএস বাংলা): মধ্যপ্রদেশের উদ্যানপালন খাতে বড় সাফল্য এনে দিল সেওনি জেলার বিখ্যাত ‘জাম্বো সীতাফল’। চেন্নাইয়ের…

ByByNews Desk Jun 29, 2026
Scroll to Top