News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • Northeast Frontier Railway:সাপ্তাহিক গ্রীষ্মকালীন স্পেশাল ট্রেন চালাবে উত্তরপূর্ব সীমান্ত রেল
Image

Northeast Frontier Railway:সাপ্তাহিক গ্রীষ্মকালীন স্পেশাল ট্রেন চালাবে উত্তরপূর্ব সীমান্ত রেল

পূর্ববৎ চলবে দ্বি-সাপ্তাহিক ডিব্রুগড়-চণ্ডীগড় এক্সপ্রেস

গুয়াহাটি, ১০ জুলাই (হি.স.) : দক্ষিণ ভারত ভ্রমণকারী যাত্রীদের অতিরিক্ত ভিড় হ্রাস করতে উত্তরপূর্ব সীমান্ত (এনএফ) রেলওয়ের পক্ষ থেকে কাটিহার-তিরুবনন্তপুরম সেন্ট্রাল-কাটিহারের মধ্যে উভয় দিক থেকে পাঁচটি ট্রিপের জন্য একটি গ্রীষ্মকালীন স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এছাড়া ডিব্রুগড়-চণ্ডীগড়-ডিব্রুগড় এক্সপ্রেসের পরিষেবার প্রকৃত রুটিন অনুযায়ী দ্বি-সাপ্তাহিক হিসেবে পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছেন এনএফ রেলওয়ে কর্তৃপক্ষ। জানিয়েছেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে।

বিস্তারিত তথ্য দিয়ে এনএফ রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানান, ট্রেন নম্বর ০৫৭৯৬ (কাটিহার-তিরুবনন্তপুরম সেন্ট্রাল) স্পেশাল ১২ জুলাই থেকে ৯ আগস্ট পর্যন্ত প্রত্যেক মঙ্গলবার কাটিহার থেকে ১৭.০০ ঘণ্টায় রওয়ানা দিয়ে প্রত্যেক বৃহস্পতিবার ১৯.২৫ ঘণ্টায় তিরুবমন্তপুরম সেন্ট্রাল পৌঁছবে। ট্রেন নম্বর ০৫৭৯৫ (তিরুবন্তপুরম সেন্ট্রাল-কাটিহার) স্পেশাল ১৫ জুলাই থেকে ১২ আগস্ট পর্যন্ত প্রত্যেক শুক্রবার তিরুবনন্তপুরম সেন্ট্রাল থেকে ১৯.৪০ ঘণ্টায় রওয়ানা দিয়ে প্রত্যেক রবিবার ২২.৩০ ঘণ্টায় কাটিহার পৌঁছবে। ট্রেনটিতে ২২টি কামরা থাকবে। তার মধ্যে অন্তর্ভুক্ত আছে একটি এসি থ্রি টায়ার কোচ, ১১টি স্লিপার ক্লাস কোচ, আটটি জেনারেল সিটিং এবং দুটি সেকেন্ড ক্লাস সিটিং কাম লাগেজ কোচ।

তিনি জানান, ট্রেন নম্বর ১৫৯০৩ (ডিব্রুগড়-চণ্ডীগড়) এক্সপ্রেস নিজের প্রকৃত রুটিন অনুযায়ী ২২ জুলাই থেকে পুনরায় চলাচল করবে। ট্রেনটি ডিব্রুগড় থেকে সোম ও শুক্রবার ০৮.০৫ ঘণ্টায় রওয়ানা দিয়ে বুধ ও রবিবার ১৩.২০ ঘণ্টায় চণ্ডীগড় পৌঁছবে। ট্রেন নম্বর ১৫৯০৪ (চণ্ডীগড়-ডিব্রুগড়) এক্সপ্রেস নিজের প্রকৃত রুটিন অনুযায়ী ২৪ জুলাই থেকে পুনরায় চলাচল করবে। ট্রেনটি চণ্ডীগড় থেকে বুধ ও রবিবার ২৩.২০ ঘণ্টায় রওয়ানা দিয়ে শনি ও বুধবার ০৭.৫৫ ঘণ্টায় ডিব্রুগড় পৌঁছবে। এই স্পেশাল ট্রেনটিতে ২২টি কামরা থাকবে। তার মধ্যে অন্তর্ভুক্ত আছে চারটি এসি থ্রি টায়ার কোচ, একটি এসি টু টায়ার কোচ, ১১টি স্লিপার ক্লাস কোচ, তিনটি জেনারেল সিটিং, একটি প্যান্ট্রি কার এবং দুটি ব্রেক, লাগেজ কাম জেনারেটর কার।

Releated Posts

জুবিন গর্গের প্রথম মৃত্যুবার্ষিকীতে সোনাপুরে ভক্তদের ভিড়, উঠল ন্যায়বিচারের দাবি

গুয়াহাটি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের জনপ্রিয় সংগীতশিল্পী ও সাংস্কৃতিক আইকন জুবিন গর্গের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার সোনাপুরের জুবিন…

ByByNews Desk Sep 19, 2026

নাগাল্যান্ডের পড়ুয়াদের ১০ দিনের ‘সীমা দর্শন’ সফর, উদ্যোগ অসম রাইফেলসের

কলকাতা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নাগাল্যান্ডের একদল পড়ুয়া ১০ দিনের ‘সীমা দর্শন সফরে’ রওনা হয়েছে। সেনাবাহিনীর স্পিয়ার কোরের অধীন…

ByByNews Desk Sep 19, 2026

মণিপুরের ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যু নিয়ে মুখ্যসচিবকে রিপোর্ট দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): হিংসা-বিধ্বস্ত মণিপুরের বিভিন্ন ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্যের মুখ্যসচিবের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল…

ByByNews Desk Sep 17, 2026

ইউপিআই লেনদেনে এমডিআর নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা হয়নি, দাবি কংগ্রেস সাংসদদের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) লেনদেনের ক্ষেত্রে সম্প্রতি ঘোষিত ০.৪ শতাংশ…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top