News Flash

  • Home
  • প্রধান খবর
  • সুপ্রিম কোর্টে অন্তর্বর্তী জামিন মিলল সাংবাদিক জুবেইরের
Image

সুপ্রিম কোর্টে অন্তর্বর্তী জামিন মিলল সাংবাদিক জুবেইরের

নয়াদিল্লি, ৮ জুলাই ( হি.স.) : সুপ্রিম কোর্টে অন্তর্বর্তী জামিন মিলল সাংবাদিক জুবেরের। ২০১৮ সালের একটি ‘আপত্তিকর’ টুইটের জন্য সপ্তাহ খানেক আগে অল্ট নিউজের সহ-প্রতিষ্ঠাতা সাংবাদিক মহম্মদ জুবেইরকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। অভিযোগ, ওই টুইটের ফলে একটি বিশেষ ধর্মীয় ভাবাবেগকে আঘাত করা হয়েছে। যদিও জুবেইরের ঘনিষ্ঠ মহলের দাবি, একটি পুরনো মামলায় অন্যায় ভাবে তাঁকে গ্রেফতার করা হয়েছে। দিল্লি আদালতের নির্দেশ ছিল, তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া যাবে না।

অপরদিকে দিল্লি পুলিশও আদালতকে জানায়, ‘খ্যাতি পাওয়ার জন্য এই ধরনের টুইট ব্যবহার করে জুবেইর ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। পুলিশের দাবি, জুবেইরের বিভিন্ন বক্তব্য এবং পোস্টে ধর্মীয় ভাবাবেগকে আঘাত করা হয়েছে। ওই সব পোস্টের জন্য দেশে হিংসা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। পরে দিল্লি পুলিশ ধৃত সাংবাদিকের বিরুদ্ধে নতুন তিনটি মামলা দায়ের করে। ভারতীয় দণ্ডবিধির ২০১ (প্রমাণ লোপাট), ১২০বি (ফৌজদারি ষড়যন্ত্র) এবং বিদেশী অনুদান নিয়ন্ত্রণ আইনের ৩৫ নম্বর ধারায় মামলা দায়ের হয়। তদন্তকারীরা জুবেইরের মোবাইল ফোন এবং একটি হার্ডডিস্কও বাজেয়াপ্ত করা হয়।

Releated Posts

প্রতিরক্ষা উৎপাদনে রেকর্ড, ১.৮ লক্ষ কোটি টাকায় পৌঁছল ভারতের উৎপাদন

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের প্রতিরক্ষা শিল্পে উৎপাদন, দেশীয়করণ এবং আন্তর্জাতিক সম্প্রসারণের ক্ষেত্রে নতুন গতি দেখা দিয়েছে। ২০২৫-২৬…

ByByNews Desk Sep 23, 2026

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর(আইএএনএস) : বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যতমুখী সম্পর্ক বজায় রাখতে ভারত আগ্রহী। একই সঙ্গে বিদ্যমান…

ByBySandeep Biswas Sep 22, 2026

প্রতিরক্ষা প্রযুক্তি সহযোগিতা জোরদার নিয়ে ভারত-জাপান আলোচনা

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা প্রযুক্তিতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার, যৌথ মহড়া এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার…

ByByNews Desk Sep 22, 2026

ভারত ও ওপেকের মধ্যে জ্বালানি সহযোগিতা আরও জোরদারে ঐকমত্য

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও পেট্রোলিয়াম রফতানিকারক দেশগুলির সংগঠন ওপেক জ্বালানি ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করার…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top