ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ জুলাই।। স্বপ্ন অধরা রইলো আর সি সি-র। তিন তিনটি রান আউট মরশুমে প্রথম ট্রফি জয় থেকে বঞ্চিত করলো আর সি সিকে। টি-২০ ট্রফি ঘরে তুললো গোমতি প্লে সেন্টার। দুরন্ত বোলিং করে গোমতি প্লে সেন্টারকে অল্প রানে আটকে দিয়েও শেষ রক্ষা হলো না আর সি সি-র। হারলো ৬ রানে। অথচ বল হাতে দুরন্ত ছিলেন আর সি সি-র রিতেশ দাস। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত টি-২০ ক্রিকেটের ফাইনালে। রাঙ্গামাটি স্কুল মাঠে গোমতি প্লে সেন্টারের গড়া ৮৪ রানের জবাবে আর সি সি ৭৮ রান করতে সক্ষম হয়। এর আগে সিনিয়র ক্রিকেটেও বৃষ্টির জন্য রান রেটে ছিটকে যেতে হযেছিলো আর সি সিকে। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে আর সি সি-র বোলারদের আটোসাটো বোলিংয়ে গোমতি প্লে সেন্টার মাত্র ৮৪ রান করতে সক্ষম হয় ১৮.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে। দলের হয়ে ৭ এবং ৮ নম্বরে ব্যাট করতে নেমে চিরঞ্জীৎ দাস এবং রাহুল দাস যদি সাময়িক প্রতিরোধ গড়ে না তুলতেন তাহলে দলীয় স্কোর সম্ভবত ৫০ রানের গন্ডি পার হতো না। চিরঞ্জীৎ ২৫ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৫ এবং রাহুল ১৫ বল খেলে ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১২ রান করেন। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেননি। দল অতিরিক্ত খাতে পায় ১৩ রান। আর সি সি-র পক্ষে রিতেশ দাস (৪/১৯), মনোজ দাশগুপ্ত (২/১৭) এবং পাপাই দাস (২/১৭) সফল বোলার। জবাবে খেলতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৭৮ রান করতে সক্ষম হয় আর সি সি। দলের পক্ষে মনোজ দাশগুপ্ত ২৭ বল খেলে ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩১ এবং রতন জমাতিয়া ৪৪ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৬ রান করেন। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখেননি। গোমতি প্লে সেন্টারের পক্ষে দেবোত্তম ঘোষ (২/৬) এবং গোপাল দাশগুপ্ত (২/১৬) সফল বোলার। খেলা শেষে মাঠেই হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

অমরপুরে টি-২০ ক্লাব ক্রিকেটে গোমতি প্লে সেন্টার চ্যাম্পিয়ন
Tags:
Releated Posts
অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের
নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…
অসমের ৪০ হাজারেরও বেশি স্কুলে অলিম্পিক মূল্যবোধ শিক্ষা কর্মসূচি চালু হবে: হিমন্ত বিশ্ব শর্মা
গুয়াহাটি, ২২ জুন : শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে শৃঙ্খলা, দলগত কাজ এবং জীবনদক্ষতা গড়ে তোলার…
নৃপেন্দ্র কুমার রায় মেমোরিয়াল অকশন ব্রিজ টুর্নামেন্টের শুভ সূচনা, অংশ নিচ্ছে ২৮টি দল
নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২২ জুন : উত্তর ত্রিপুরার ধর্মনগরের কালীদিঘীর উত্তর পাড়স্থিত প্রবীণ অঙ্গনে ধর্মনগর অকশন ব্রিজ কমিটির…
উদীয়মান ক্রিকেটারদের জন্য বড় মঞ্চ হবে অসম প্রিমিয়ার লিগ: মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
গুয়াহাটি, ২১ জুন : সদ্য চালু হওয়া অসম প্রিমিয়ার লিগ (এপিএল) রাজ্যের উদীয়মান ক্রিকেটারদের প্রতিভা তুলে ধরার একটি…


















