News Flash

  • Home
  • দিনের খবর
  • পঞ্জাব মন্ত্রিসভার সম্প্রসারণ : পর্যটন পেলেন আনমোল, স্বাস্থ্যমন্ত্রকের দায়িত্ব চেতন সিং
Image

পঞ্জাব মন্ত্রিসভার সম্প্রসারণ : পর্যটন পেলেন আনমোল, স্বাস্থ্যমন্ত্রকের দায়িত্ব চেতন সিং

চন্ডীগড়, ৫ জুলাই (হি.স.): পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান আরও পাঁচজন মন্ত্রীকে নিজস্ব মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করেছেন, সম্প্রসারিত করেছেন নিজের মন্ত্রিসভা। সোমবার মন্ত্রিসভা সম্প্রসারণের পর মঙ্গলবার মন্ত্রকের দায়িত্ব দেওয়া হল ৫ জন নতুন মন্ত্রীকে। তথ্য ও জন সংযোগ-সহ কয়েকটি মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন অমন অরোরা। প্রশাসনিক সংস্কার, জমি ও জল সংরক্ষণ মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন ইন্দরবীর সিং নিজ্জার। খাদ্য প্রক্রিয়াকরণ, উদ্যানপালন, প্রতিরক্ষা সার্ভিসেস কল্যাণ মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন ফাউজা সিং সারারি।

এছাড়াও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, মেডিকেল শিক্ষা ও গবেষণা মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন চেতন সিং জৌরমাজরা। পর্যটন, সংস্কৃতি ও শ্রম-সহ কয়েকটি মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন আনমোল গগন মান। সোমবারই মন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন আপ বিধায়ক অমন অরোরা, ইন্দরবীর সিং নিজ্জার, ফাউজা সিং সারারি, চেতন সিং জৌরমাজরা ও আনমোল গগন মান। চন্ডীগড়ের পঞ্জাব রাজভবনের গুরুনানক দেব অডিটোরিয়ামে আয়োজিত হয় শপথগ্রহণ অনুষ্ঠান।

Releated Posts

ভবানীপুর ভোটের ফল চ্যালেঞ্জ: মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলায় সব পক্ষকে হলফনামা জমার নির্দেশ কলকাতা হাইকোর্টের

কলকাতা, ২৩ জুন (আইএএনএস) : দক্ষিণ কলকাতার ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ করে দায়ের করা মামলায় সমস্ত…

ByBySandeep Biswas Jun 23, 2026

সবুজ সামুদ্রিক উন্নয়নের মডেল হয়ে উঠেছে ভিওসি বন্দর: সর্বানন্দ সোনোয়াল

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): টেকসই সামুদ্রিক উন্নয়ন, নবায়নযোগ্য শক্তির ব্যবহার এবং কার্বন নিঃসরণ হ্রাসের ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন…

ByByNews Desk Jun 23, 2026

তৃণমূলের ৯০ শতাংশ কর্মী এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই রয়েছেন: সৌগত রায়

কলকাতা, ২৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের ‘আসল’ সংগঠনকে কেন্দ্র করে চলা রাজনৈতিক বিতর্কের মাঝেই দলের সাংসদ সৌগত রায়…

ByByNews Desk Jun 23, 2026

তৃণমূলের ‘আসল’ ওয়ার্কিং কমিটির দাবি, নির্বাচন কমিশনকে চিঠি মমতা-অনুগামী শিবিরের

কলকাতা, ২৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের (টিএমসি) মমতা বন্দ্যোপাধ্যায়-অনুগামী গোষ্ঠী নির্বাচন কমিশনের (ইসিআই) কাছে দলের ‘আসল’ জাতীয় ওয়ার্কিং…

ByByNews Desk Jun 23, 2026
Scroll to Top