News Flash

Image

জগন্নাথধামে সাড়ম্বরে সাজানো রথে ফাটল

পুরী, ৫ জুলাই (হি. স.) : পুরীর জগন্নাথধামে সাড়ম্বরে সাজানো রথে ফাটল দেখা গিয়েছে। জানা গিয়ছে, ভগবান বলরাম এবং দেবী সুভদ্রার রথদু’টিতে ফাটল দেখা গিয়েছে। প্রথমে পুরীর গুণ্ডিচা মন্দিরে উনুন ধ্বংস এবং তারপর রথে ফাটল, পর পর ঘটনায় ‘অশুভ ইঙ্গিত’ পাচ্ছেন পুণ্যার্থীরা।

পুরীর মন্দির কমিটি সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রথযাত্রা উৎসবরে ‘দক্ষিণা মোদা’ রীতি পালিত হওয়ার কথা। তার আগে ভগবান জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার রথ তিনটি পর্যবেক্ষণ করছিলেন মন্দিরের সেবায়েতরা। দায়িত্বপ্রাপ্ত সেবায়েতদের নজরেই রথের ফাটল প্রথম চোখে পড়ে। জানা গিয়েছে, ভগবান বলরামে রথ ‘তালধ্বজ’ এবং দেবী সুভদ্রার রথ ‘দর্পদলনা’ রথদু’টিতে হালকা চিড় ধরেছে। ঘটনার খবর মিলতেই পর্যবেক্ষণ দলকে মন্দির চত্বরে তলব করা হয়।

পর্যবেক্ষণ দলের সদস্যরা জানাচ্ছেন, ভগবান বলরামের ‘তালধ্বজ’ রথটির ‘পিডিনাহাকা’ চাকাটিতে এই ফাটল ধরেছে। পাশাপাশি দেবী সুভদ্রার ‘দর্পদলনা’ রথের ‘বদাউচুলা’ চাকায় চিড় ধরেছে। জানা গিয়েছে, ওই ফাটল মেরামতির জন্য দু’টি রথের চাকাতেই লোহার পাত বসানো হবে। ওডিশা সরকারের জনস্বাস্থ্য বিভাগের তরফে এই মেরামতির কাজ করা হবে। রথযাত্রার অনুষ্ঠার শুরুর আগে এই মেরামতি সম্পূর্ণ করার জন্য ইতিমধ্যেই কাজ শুরু করেছেন কর্মীরা।

Releated Posts

বিহারের বৈশালীতে হিন্দু সংগঠনের প্রধানের বাড়িতে গুলি, তদন্তে পুলিশ

পাটনা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় একটি হিন্দু সংগঠনের জাতীয় সভাপতির বাড়ির বাইরে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ…

ByByNews Desk Sep 13, 2026

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

দফায় দফায় জেরায় ভেঙে পড়েছেন অভিষেকের সহযোগী, একাধিক আর্থিক অনিয়মে জড়িত থাকার কথা স্বীকার: সিআইডি

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত…

ByByNews Desk Sep 12, 2026

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top